ঢাকা ০৮:০০ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেরপুর স্বঘোষিত ব্রহ্মচারী প্রবীরকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ প্রবাসের দূরত্ব ঘুচিয়ে কবিতায় স্বদেশ, ‘দহন দিনের সাতকাহন’ উন্মোচন দেশে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী সংসদের অধিবেশন ১১ নভেম্বর বিকাল ৪টা ২০ মিনিট পর্যন্ত মুলতবি ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান ইস্যুতে জি-৭ আলোচনায় কাতারের প্রধানমন্ত্রী চীনা গুপ্তচর সন্দেহে প্রেমিকার বিষয়ে হুয়াং কিছুই জানতেন না : ট্রাম্প জামালপুরে বিএনপির অবস্থান কর্মসূচি দেওয়ানগঞ্জ সীমান্তে এক নারীকে পুশইনের চেষ্টা যমুনায় অসময়ে ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি, দিশেহারা কৃষক জামালপুর-ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ফুটপাত নেই, সড়কে বালুর স্তূপ

জামালপুরে ৫ ব্যবসায়ীকে ৩৬ হাজার টাকা জরিমানা

সকাল বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি : বাংলারচিঠিডটকম

জ্যেষ্ঠ প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

জামালপুরে অতিরিক্ত মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি ও মূল্য তালিকা সঠিক না থাকায় শহরের সকাল বাজারের পাঁচজন ব্যবসায়ীকে ৩৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ২০ মার্চ এ সাজা দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা ইয়াছমিন।

জানা গেছে, করোনাভাইরাস আতঙ্কের কারণে জামালপুরের বিভিন্ন বাজারের ব্যবসায়ীরা চাল, ডাল, পেঁয়াজ, রসুনসহ নিত্য প্রয়োজনীয় বিভিন্ন পণ্য অতিরিক্ত দামে বিক্রি করছেন, এমন অভিযোগের ভিত্তিতে ২০ মার্চ সকালে শহরের সকাল বাজারে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় পাঁচজন ব্যবসায়ীকে ৩৬ হাজার টাকা জরিমানা করা হয়। তাদের মধ্যে ব্যবসায়ী এরশাদুজ্জামান শাহীনকে ১০ হাজার টাকা, বেলাল হোসেনকে পাঁচ হাজার টাকা, মুকুলকে তিন হাজার টাকা, শেফালী বেগমকে আট হাজার টাকা ও হাবিবুর রহমানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফরিদা ইয়াছমিন বাংলারচিঠিডটকমকে জানান, করোনাভাইরাস আতঙ্কের মধ্যেও বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে ও অতিরিক্ত খাদ্যপণ্য মজুদারদের নিয়ন্ত্রণ করতেই এ অভিযান চালানো হয়। সরকারি নির্দেশনা অনুযায়ী এ ধরনের অভিযান অব্যহত থাকবে বলেও তিনি জানান।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেরপুর স্বঘোষিত ব্রহ্মচারী প্রবীরকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ

জামালপুরে ৫ ব্যবসায়ীকে ৩৬ হাজার টাকা জরিমানা

আপডেট সময় ০৮:৫১:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২০