ঢাকা ০৩:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

ইসলামপুরে ভটভটিচাপায় ওষুধ ব্যবসায়ীর মৃত্যু

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলায় ভটভটিচাপায় মোটরসাইকেল চালক রশিদুজ্জামান (৫০) নামে এক ওষুধ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। ২২ জানুয়ারি সন্ধ্যায় উপজেলার ইসলামপুর-দেওয়ানগঞ্জ মহাসড়কের বাটিকামারী মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রশিদুজ্জামান পৌর শহরের পলবান্ধা উজান পাড়া গ্রামের মৃত ময়দান আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২২ জানুয়ারি সন্ধ্যায় ওষুধ ব্যবসায়ী রশিদুজ্জামান দোকান থেকে মোটরসাইকেল যোগে বাড়িতে ফিরছিলেন। হঠাৎ দেওয়ানঞ্জ থেকে ছেড়ে আসা দ্রুতগামী একটি অবৈধ ভটভটি তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিসৎক তাকে মৃত ঘোষণা করেন।

ইসলামপুর থানার উপপরিদর্শক (এসআই) আবু রায়হান বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পাওয়ার সাথে সাথেই ঘটনার স্থল আমরা পরিদর্শন করেছি। চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

ইসলামপুরে ভটভটিচাপায় ওষুধ ব্যবসায়ীর মৃত্যু

আপডেট সময় ০২:২৪:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২০