ঢাকা ০৩:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে জিঞ্জিরাম নদীর ভাঙন, বিলীন হচ্ছে বসতবাড়ি জামালপুরে ৩ দিনব্যাপী ফল মেলা শুরু জামালপুরে মেয়র পদে নির্বাচন করতে আগ্রহী সোহেল রানা খানের আলোচনা সভা অনুষ্ঠিত জমজমাট আয়োজনে ‘জামালপুর জেলা সমিতি অব নর্থ আমেরিকা ইনক’র অভিষেক অনুষ্ঠিত মাদারগঞ্জে চরাঞ্চলের ২৩০ পরিবার পেল হাঁস-মুরগি জামালপুরে জেসমিন প্রকল্পের সেরা চর্চা বিষয়ক মিডিয়া অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত যমুনায় নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার আবৃত্তিতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ জামালপুরের মারিয়া জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবি জানালো দেওয়ানগঞ্জবাসী

মুজিব বর্ষের ক্ষণগণনা উপলক্ষে বকশীগঞ্জ ইউএনও’র সংবাদ সম্মেলন

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আ. স. ম. জামশেদ খোন্দকার। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় মুজিব বর্ষের ক্ষণগণনা উপলক্ষে সংবাদ সম্মেলন করেছে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ. স. ম. জামশেদ খোন্দকার ৯ জানুয়ারি বিকাল সাড়ে চারটায় উপজেলা সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ১০ জানুয়ারি থেকে মুজিব বর্ষের ক্ষণগণনা শুরু হবে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে ক্ষণগণনাযন্ত্র স্থাপন করা হয়েছে। পাশাপাশি ফটোবুথ তৈরি করা হয়েছে।

একই সঙ্গে ক্ষণগণনা উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য সরাসরি দেখার জন্য এলইডি মনিটর স্থাপন করা হবে। প্রতিটি কার্যক্রমকে বেগবান করতে সকলের সহযোগিতা কামনা করেন ইউএনও আ. স. ম. জামশেদ খোন্দকার।

এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলমগীর আজাদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ছানোয়ার হোসেন ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

পরে উন্মুক্ত আলোচনায় স্থানীয় সংবাদ কর্মীরা বিভিন্ন মতামক প্রদান করেন। বকশীগঞ্জ উপজেলার সকল সংবাদকর্মীরা সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে জিঞ্জিরাম নদীর ভাঙন, বিলীন হচ্ছে বসতবাড়ি

মুজিব বর্ষের ক্ষণগণনা উপলক্ষে বকশীগঞ্জ ইউএনও’র সংবাদ সম্মেলন

আপডেট সময় ০৭:৫৭:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২০