ঢাকা ০৩:০৫ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

ইসলামপুরে র‌্যাবের অভিযানে চোলাই মদসহ একজন গ্রেপ্তার

র‌্যাবের অভিযানে গ্রেপ্তার চোলাই মদ ব্যবসায়ী সুকলাল রবিদাশ। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলার রামভদ্রা পশ্চিমপাড়া থেকে ৫০ লিটার চোলাই মদসহ সুকলাল রবিদাস (৫৫) নামের এক চোলাই মদ ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪। র‌্যাবের জামালপুর ক্যাম্পের অধিনায়ক পুলিশ সুপার মো. তোফায়েল আহমেদ মিয়া এ অভিযানে নেতৃত্ব দেন।

র‌্যাব সূত্রে জানা গেছে, র‌্যাবের জামালপুর ক্যাম্পের একটি আভিযানিক দল ৮ ডিসেম্বর রাত ৮টার দিকে জামালপুরের ইসলামপুর উপজেলার রামভদ্রা পশ্চিমপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় স্থানীয় সুকলাল রবিদাশ নামের এক চোলাই মদ ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। সুকলাল রবিদাশ স্থানীয় প্রয়াত কৃষ্ণ রবিদাশের ছেলে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে ইসলামপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব জামালপুর ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে মাদকবিরোধী অভিযানের এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

ইসলামপুরে র‌্যাবের অভিযানে চোলাই মদসহ একজন গ্রেপ্তার

আপডেট সময় ০৪:০৪:৫১ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০১৯