ঢাকা ০৭:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রবাসের দূরত্ব ঘুচিয়ে কবিতায় স্বদেশ, ‘দহন দিনের সাতকাহন’ উন্মোচন দেশে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী সংসদের অধিবেশন ১১ নভেম্বর বিকাল ৪টা ২০ মিনিট পর্যন্ত মুলতবি ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান ইস্যুতে জি-৭ আলোচনায় কাতারের প্রধানমন্ত্রী চীনা গুপ্তচর সন্দেহে প্রেমিকার বিষয়ে হুয়াং কিছুই জানতেন না : ট্রাম্প জামালপুরে বিএনপির অবস্থান কর্মসূচি দেওয়ানগঞ্জ সীমান্তে এক নারীকে পুশইনের চেষ্টা যমুনায় অসময়ে ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি, দিশেহারা কৃষক জামালপুর-ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ফুটপাত নেই, সড়কে বালুর স্তূপ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন চাই : মোস্তাফিজুর রহমান বাবুল

শীর্ষে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স; ১৫তম স্থানে জার্মানি, বাংলাদেশ ১৯৪তম

বাংলার চিঠি ডটকম ডেস্ক॥
বিশ্ব ফুটবল র‌্যাংকিং-এ শীর্ষে উঠলো ফ্রান্স। বিশ্ব ফুটবলের শিরোপা জয় করায় র‌্যাংকিং-এ উন্নতি ঘটেছে ফরাসিদের। ছয় ধাপ এগিয়ে শীর্ষস্থান দখল করেছে ফ্রান্স। গেলো আসরের চ্যাম্পিয়ন জার্মানি রাশিয়া বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকেই বিদায় নেয়। ফলে শীর্ষ স্থানচ্যুত হয়ে ১৫তম স্থানে নেমে গেছে জার্মানি। বিশ্বকাপের পর ১৬ আগস্ট প্রথমবারের মত র‌্যাংকিং ঘোষণা করে ফিফা।

বিশ্বকাপ শুরুর আগে সপ্তমস্থানে ছিলো ফ্রান্স। বিশ্বকাপ জয়ে শীর্ষে উঠলো তারা। এর আগে একবার ফিফা র‌্যাংকিং-এর শীর্ষে উঠেছিলো ফরাসিরা। ২০০১ সালের মে মাসে। ২০০২ সালের মে মাস পর্যন্ত শীর্ষে ছিলো ফ্রান্স। ফরাসিদের সর্বনিম্ন র‌্যাংকিং ছিলো ২৬। ২০১০ সালের সেপ্টেম্বরে ২৬তম স্থান ছিলো ফ্রান্স।

বিশ্বকাপের তৃতীয় হওয়া বেলজিয়াম রয়েছে দ্বিতীয়স্থানে। পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল রয়েছে তৃতীয়স্থানে। চতুর্থস্থানে রয়েছে বিশ্বকাপের রানার্স-আপ ক্রোয়েশিয়া।

পঞ্চম থেকে দশম পর্যন্ত রয়েছে যথাক্রমে- উরুগুয়ে, ইংল্যান্ড, পর্তুগাল, সুইজারল্যান্ড, স্পেন ও ডেনমার্ক। ১১তম স্থানে রয়েছে লিওনেল মেসির আর্জেন্টিনা।

বাংলাদেশের অবস্থান ১৯৪তম।

সূত্র: বাসস

আপলোডকারীর তথ্য

প্রবাসের দূরত্ব ঘুচিয়ে কবিতায় স্বদেশ, ‘দহন দিনের সাতকাহন’ উন্মোচন

শীর্ষে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স; ১৫তম স্থানে জার্মানি, বাংলাদেশ ১৯৪তম

আপডেট সময় ০৬:৩৮:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অগাস্ট ২০১৮