ঢাকা ০৩:০১ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী চরযথার্থপুর দাখিল মাদরাসার দপ্তরীকে মারধরের প্রতিবাদে মানববন্ধন নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত মাদারগঞ্জে আগুনে পুড়ল ৪ গরু, দগ্ধ আরও দুটি প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি ৬ অক্টোবর সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত যানবাহন চালকদের দক্ষতা বৃদ্ধিতে জামালপুরে বিআরটিএ’র প্রশিক্ষণ কর্মশালা

ইসলামপুরে স্কুল ফিডিং কর্মসূচির শুভ উদ্বোধন

শিক্ষার্থীকে বিস্কুট খাইয়ে স্কুল ফিডিং কর্মসূচির উদ্বোধন করেন সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল। ছবি : বাংলার চিঠি ডটকম

সাহিদুর রহমান, ইসলামপুর ॥
‘বিদ্যা বাড়ায় মেধার সুধা, বিস্কুট খেলে দূর হয় ক্ষুধা’এ প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের ইসলামপুর উপজেলায় দারিদ্র পীড়িত এলাকায় স্কুল ফিডিং কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।

১৫ আগস্ট সকালে পূর্ব ইসলামপুর সরকারি মডেল বিদ্যালয়ে স্থানীয় সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ও স্কুল ফিডিং কর্মসূচির উদ্বোধন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল। ছবি : বাংলার চিঠি ডটকম

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি অধ্যক্ষ জামাল আবু নাসের চৌধুরী চার্লেস, শ্রম বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা খোরশেদ আলম প্রমুখ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইসলামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল। ছবি : বাংলার চিঠি ডটকম

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কর্মসূচিটির বাস্তবায়ন সহযোগী সংস্থা উন্নয়ন সংঘের নির্বাহী পরিচালক রফিকুল আলম মোল্লা। অনুষ্ঠান সঞ্চালনা করেন উন্নয়ন সংঘের মানবসম্পদ বিভাগের পরিচালক জাহাঙ্গীর সেলিম।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান। ছবি : বাংলার চিঠি ডটকম

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান শিক্ষক সরোয়ার আজম, রবিউল ইসলাম, শিরিনা বেগম, যুবনেতা ফারুক ইকবাল হিরু, স্কুল ফিডিং কর্মসূচির ইসলামপুর উপজেলার মনিটরিং ও রিপোর্টিং অফিসার তাহেরুল ইসলাম, মাদারগঞ্জ উপজেলার মনিটরিং ও রিপোর্টিং অফিসার তপন মাহমুদ, ফিল্ড মনিটর লিটন মিয়া, মেহেরুন নেছা, মো. হানিফ, মিজানুর রহমান, রাকিবুল হাসান, মুখলেছ, ফেরদৌস, সৈকতসহ শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন ।

জানা গেছে, উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ১৫৪টি প্রাথমিক বিদ্যালয় ও ১৮টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার মোট ৩৭ হাজার ৪৬৭ জন শিক্ষার্থীদের মাঝে প্রতিদিন বিশেষ পুষ্টিগুণ সম্পন্ন বিস্কুট দেওয়া হবে। বাংলাদেশ সরকার ও বিশ্ব খাদ্য কর্মসূচীর অর্থায়নে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং উন্নয়ন সংঘ জামালপুরে প্রোগ্রামটি বাস্তবায়ন করছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

ইসলামপুরে স্কুল ফিডিং কর্মসূচির শুভ উদ্বোধন

আপডেট সময় ০৯:৫০:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অগাস্ট ২০১৮