ঢাকা ১০:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা, আসামি সাইদুর মুন্সিকে ৮ বছরের জেল সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ৫ নভেম্বর খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন ডিসেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা

জামালপুরে ১৫৭টি ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

ডিবি পুলিশের অভিযানে গ্রেপ্তার মাদক কারবারি মো. রেজাউল হক রনি । ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

জামালপুুর সদর ও দেওয়ানগঞ্জ উপজেলায় দুইদিনে অভিযান চালিয়ে ১৫৭টি ইয়াবা বড়িসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

গ্রেপ্তার মাদক কারবারিরা হলেন- জামালপুর সদর উপজেলার ভবানী শাউনিয়া গ্রামের আয়নল হকের ছেলে মো. রেজাউল হক রনি (২৯) ও দেওয়ানগঞ্জ উপজেলার গামারিয়া গ্রামের মো. সুরুজ আলীর ছেলে আব্দুর রশিদ (২২)।

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. আবুল কালাম আজাদ জানান, জামালপুরের পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন বিপিএম,পিপিএম (বার) এর দিকনির্দেশনায় উপপরিদর্শক (এসআই) ফজলে মাসুদের নেতৃত্বে সহকারী উপপরিদর্শক (এএসআই) কামরুল হাসান ও এএসআই শুভাগতসহ ডিবি পুলিশের একটি দল ২৮ নভেম্বর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার খরমা বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় ৫২টি ইয়াবা বড়িসহ মাদক কারবারি আব্দুর রশিদকে গ্রেপ্তার করা হয়।

অপরদিকে ডিবি পুলিশের একই দল ২৭ নভেম্বর সদর উপজেলার শাউনিয়া বাঁশচড়া থেকে ১০৫টি ইয়াবা বড়িসহ মাদক কারবারি রেজাউল হক রনিকে গ্রেপ্তার করে। তাদের দুজনের কাছ থেকে উদ্ধার করা ১৫৭টি ইয়াবা বড়ির আনুমানিক মূল্য ৪৭ হাজার ১০০ টাকা।

গ্রেপ্তার মাদক কারবারি আব্দুর রশিদের বিরুদ্ধে দেওয়ানগঞ্জ থানায় ও মো. রেজাউল হক রনির বিরুদ্ধে সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী

জামালপুরে ১৫৭টি ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট সময় ১০:০৫:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০১৯