ঢাকা ০৩:০২ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

ইসলামপুরে ৯ মামলার আসামি মাদক কারবারি আটক

ইসলামপুরে পুলিশের অভিযানে আটক মাদক কারবারি আব্দুল মান্নান। ছবি : বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলায় নয়টি মাদক মামলার আসামি মাদক কারবারি আব্দুল মান্নানকে (৪০) আটক করেছে থানা পুলিশ। ২৬ নভেম্বর রাতে উপজেলার গাইবান্ধা ইউনিয়নের আইরমারী গ্রাম থেকে তাকে আটক করা হয়। তিনি শেরপুর সদর উপজেলার গোয়ালপাড়া গ্রামের মৃত আব্দুল কুদ্দুছের ছেলে।

জানা গেছে, জামালপুরের পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন বিপিএম, পিপিএম (বার) এর দিক নির্দেশনায় ২৬ নভেম্বর রাতে ইসলামপুর থানার উপপরিদর্শক (এসআই) হাসমত আলীর নেতৃত্বে একদল পুলিশ উপজেলার গাইবান্ধা ইউনিয়নের আইরমারী গ্রামে অভিযান চালায়। এসময় স্থানীয় মো. হাবিবুর রহমানের বাড়ির আঙিনা থেকে ৫০ গ্রাম হিরোইন এবং ১০টি ইয়াবাসহ মাদক কারবারি আব্দুল মান্নানকে আটক করা হয়। উদ্ধার করা মাদকের আনুমানিক মূল্য ৫ লাখ ৩ হাজার টাকা। তিনি ওই গ্রামে তার শ্বশুর বাড়ি থেকে মাদকের কারবার করতেন।

ইসলামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. সুমন মিয়া বাংলারচিঠিডটকমকে বলেন, মাদক কারবারি আব্দুল মান্নান নয়টি মাদক মামলার আসামি। তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জামালপুর আদালতে পাঠানো হয়েছে।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

ইসলামপুরে ৯ মামলার আসামি মাদক কারবারি আটক

আপডেট সময় ০২:৩০:০০ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০১৯