ঢাকা ১১:১২ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মেলান্দহে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪ ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত জামালপুরে স্বাস্থ্য পুষ্টি ওয়াস বিষয়ক মৌলিক প্রশিক্ষণ শুরু দুশ্চিন্তায় মাদারগঞ্জের কৃষকেরা, হাতবদলেই ১৭ টাকার মরিচ ৫০ টাকা কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

বকশীগঞ্জে নিরক্ষর ও ভিক্ষুকমুক্ত গ্রাম প্রতিষ্ঠার লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

বকশীগঞ্জে নিরক্ষর ও ভিক্ষুকমুক্ত গ্রাম প্রতিষ্ঠায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ পৌর এলাকার নয়াপাড়া গ্রামকে নিরক্ষর ও ভিক্ষুকমুক্ত করার লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নয়াপাড়া হাফিজুর রহমান স্বতন্ত্র ইসলামিয়া ইবতেদায়ি মাদরাসার উদ্যোগে ২৩ নভেম্বর দুপুরে মাদরাসায় এ আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক মুন্সী বীরপ্রতীক (বার)।

সমাজসেবক আবদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সহকারী অধ্যাপক আফসার আলী, সাংবাদিক জি এম সাফিনুর ইসলাম মেজর, মাদরাসার ভারপ্রাপ্ত সুপার মওলানা ইছাহক আলী, মনুমিয়া প্রমুখ। সভা সঞ্চালনা করেন সমাজ সেবক মোসাদ্দেকুর রহমান মানিক।

সভায় বকশীগঞ্জ পৌর এলাকার মালিরচর নয়াপাড়া গ্রামকে নিরক্ষরমুক্ত করার জন্য পুরুষ এবং নারীদের আলাদা আলাদাভাবে সন্ধ্যাকালীন পাঠদান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়। আগামি ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আগেই এই গ্রামকে নিরক্ষরমুক্ত ঘোষণা করা হবে। অপরদিকে সকলের সহযোগিতায় গ্রামের ভিক্ষুকদের পুনর্বাসনের মাধ্যমে ভিক্ষুকমুক্ত করা হবে।

আলোচনা সভা শেষে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক ও সাবেক শিক্ষকরা সভায় অংশ নেন।

আপলোডকারীর তথ্য

নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর

বকশীগঞ্জে নিরক্ষর ও ভিক্ষুকমুক্ত গ্রাম প্রতিষ্ঠার লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট সময় ০৭:২৮:০২ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০১৯