ঢাকা ০৯:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা, আসামি সাইদুর মুন্সিকে ৮ বছরের জেল সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ৫ নভেম্বর খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন ডিসেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা জামালপুরে ১১ শিশুর মুখে হাসি ফোটাল অরফান গিভ শেরপুরে পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান : একজনকে কারাদন্ড যুবদলনেতা সোহেল রানার উদ্যোগে মশক নিধন, সড়কবাতি সংযোজন এইচএসসি : ইসলামপুরে জিপিএ-৫ মাত্র পাঁচজন, ফলাফল শূন্য এক কলেজে

তূর্ণা-উদয়ন সংঘর্ষ : তদন্ত প্রতিবেদন জমা দিল কমিটি

বাংলারচিঠিডটকম ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মন্দবাগ রেল স্টেশনে তূর্ণা এক্সপ্রেস ও উদয়ন এক্সপ্রেসের দুর্ঘটনার কারণ অনুসন্ধানে গঠিত বিভাগীয় পর্যায়ের তদন্ত কমিটির প্রতিবেদন জমা দিয়েছেন তদন্ত দলের সদস্যরা। ১৫ নভেম্বর দুপুরে তদন্ত প্রতিবেদনটি রেলওয়ের মহাপরিচালক (ডিজি) মো. শামছুজ্জামানের কাছে জমা দেন তদন্ত কমিটি।

বিভাগীয় পর্যায়ের গঠিত তদন্ত কমিটির আহবায়ক মো. নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, এক ভাগ কাজ অসম্পূর্ণ থাকায় ১৪ নভেম্বর প্রতিবেদন জমা দেওয়ার শেষ সময় থাকলেও তদন্ত প্রতিবেদন ঠিক সময়ে জমা দেওয়া যায়নি।

১৫ নভেম্বর আবারও ঘটনাস্থল পরিদর্শন করে সম্পূর্ণ প্রতিবেদন ডিজির কাছে জমা দেওয়া হয়েছে। এ বিষয়ে রেলমন্ত্রী ও ডিজি ঢাকায় সাংবাদিক সম্মেলন করবেন।

জানা গেছে, দুর্ঘটনার জন্য তূর্ণা নিশীথার ট্রেনচালক তাছের উদ্দিন ও সহকারী চালক অপু দে’কে দায়ী করা হয়েছে। দায়িত্বে অবহেলার জন্য দায়ী করা হয়েছে গার্ড আবদুর রহমানকে। দুই চালক ঘুমিয়ে ছিলেন, এ বিষয়ে কমিটি নিশ্চিত হয়েছে। কুয়াশা ও মাটির স্তুপের জন্য স্টেশনের সিগন্যাল দেখতে পাননি বলে চালকরা যে দাবি করেছে, তদন্তে তার সত্যতা মেলেনি।সূত্র:বাসস।

আপলোডকারীর তথ্য

গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

তূর্ণা-উদয়ন সংঘর্ষ : তদন্ত প্রতিবেদন জমা দিল কমিটি

আপডেট সময় ০৭:১৯:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০১৯