ঢাকা ০২:২৭ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

ইসলামপুরে গ্রাম আদালতের রিফ্রেসার্স প্রশিক্ষণ

ইসলামপুরে গ্রাম আদালতের রিফ্রেসার্স প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ছবি : বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর
বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলায় গ্রাম আদালতের দুইদিনব্যাপী রিফ্রেসার্স প্রশিক্ষণ শেষ হয়েছে। বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্পের আওতায় উপজেলা প্রশাসনের আয়োজনে ১১ নভেম্বর উপজেলা মিলনায়তনে এই প্রশিক্ষণ শুরু হয়।

গ্রামের শান্তি, সুশাসন প্রতিষ্ঠায় সামাজিক হৃদ্যতা বৃদ্ধি করতে উপজেলার কুলকান্দি ইউনিয়ন ও চিনাডুলী ইউনিয়ন পরিষদের সদস্যদের নিয়ে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান, ইউএনডিপি জেলা প্রতিনিধি মালিক শামীম আক্তার, বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের উপজেলা সমন্বয়কারী রুবিনা বেগম প্রমুখ।

বক্তারা বলেন, মানুষকে সম্পদে রূপান্তর করতে হলে দক্ষতা বৃদ্ধি করা খুবই প্রয়োজন। দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণের বিকল্প নেই। এ সময় গ্রাম আদালত আইন ও বিধি, শুদ্ধাচার, মূল্যবোধসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোকপাত করেন।

এছাড়াও সমাজের শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে গ্রাম আদালতের মাধ্যমে অল্প সময়ে স্বল্প খরচে সাধারণ জনগণ সঠিক বিচার পেতে জনপ্রতিনিধিসহ সকলের সহযোগিতা কামনা করেন।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

ইসলামপুরে গ্রাম আদালতের রিফ্রেসার্স প্রশিক্ষণ

আপডেট সময় ০৩:৩৫:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০১৯