ঢাকা ০৯:২২ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মেলান্দহে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪ ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত জামালপুরে স্বাস্থ্য পুষ্টি ওয়াস বিষয়ক মৌলিক প্রশিক্ষণ শুরু দুশ্চিন্তায় মাদারগঞ্জের কৃষকেরা, হাতবদলেই ১৭ টাকার মরিচ ৫০ টাকা কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

বাংলাদেশের কোনো মানুষ গৃহহীন থাকবে না : তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান

সমাবেশে বক্তব্য রাখেন তথ্য প্রতিমন্ত্রী চিকিৎসক মো. মুরাদ হাসান। ছবি: বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

তথ্য প্রতিমন্ত্রী চিকিৎসক মো. মুরাদ হাসান বলেন, বাংলাদেশের কোনো মানুষ গৃহহীন থাকবে না। সরকার জমি আছে ঘর নেই এমন দরিদ্র মানুষদের ঘর নির্মাণ করে দিচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীর ক্ষমতায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। একজন মা পারে তার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করে তুলতে। নারীরা এখন আর দেশের বোঝা নয়, তারা আমাদের সম্পদ। তাই আপনাদের এখন পিছিয়ে থাকলে চলবে না।

গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে প্রচার কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের অধীনে জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় আয়োজিত মহিলা সমাবেশে তথ্য প্রতিমন্ত্রী চিকিৎসক মো. মুরাদ হাসান প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। জেলা তথ্য অফিস ২৫ অক্টোবর রাতে মুক্তিযোদ্ধা সংসদ মিলনায়তনে এ সমাবেশের আয়োজন করে।

প্রতিমন্ত্রী আরো বলেন, একজন মা গর্ভ ধারনের পর থেকে সরকারি হাসপাতালে ফ্রি চিকিৎসা পাচ্ছেন। পরবর্তিতে বাচ্চা ও মায়ের জন্য এককালিন টাকা দিচ্ছে সরকার। শেখ হাসিনার সরকার সর্ব ক্ষেত্রে নারীদের অগ্রাধিকার দিচ্ছে। ইতিপূর্বে কোনো সরকার নারীদের এতো সম্মান দেন নি।

তিনি মায়েদের উদ্দেশে বলেন, আপনার মেয়েকে ১৮ বছরের নিচে বিয়ে দিবেন না। বাল্যবিবাহ আইন করে বন্ধ করে দেওয়া হয়েছে। সন্তানদের দিকে সব সময় সজাগ রাখতে হবে। কোনো মাদকাসক্তদের সাথে ঘুরছে কিনা সে দিকে মায়েদের বেশি খবর রাখতে হবে। নারীদের উন্নয়নের জন্য তিনি সরিষাবাড়ীতে বিসিক শিল্প নগরী তৈরি করার ঘোষণাও দেন।

সমাবেশে অংশগ্রহণকারী নারীরা। ছবি: বাংলারচিঠিডটকম

উপজেলা সহকারী কমিশনার ভূমি কামরুন্নাহারের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক মো. তৈয়ব আলী, গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে প্রচার কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের প্রকল্প পরিচালক মো. জাকির হোসেন, জেলা জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা নুরুনবী, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মুক্তিযোদ্ধা এম এ লতিফ, যুগ্মসম্পাদক এম এ গনি, সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান এলিন প্রমুখ।

আপলোডকারীর তথ্য

নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর

বাংলাদেশের কোনো মানুষ গৃহহীন থাকবে না : তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান

আপডেট সময় ০৯:৪৫:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০১৯