ঢাকা ০৮:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মেলান্দহে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪ ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত জামালপুরে স্বাস্থ্য পুষ্টি ওয়াস বিষয়ক মৌলিক প্রশিক্ষণ শুরু দুশ্চিন্তায় মাদারগঞ্জের কৃষকেরা, হাতবদলেই ১৭ টাকার মরিচ ৫০ টাকা কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

জামালপুরে কাঠমিস্ত্রির ঝুলন্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

জামালপুর সদর উপজেলার চরচন্দ্রা এলাকায় গামারিয়া গাছে ফাঁসিতে ঝুলন্ত রহমত আলী (৪০) নামের এক কাঠমিস্ত্রির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ২০ অক্টোবর দুপুরে সদর থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। নিহত ওই ব্যক্তি জেলার মেলান্দহ উপজেলার ঝাউগড়া ইউনিয়নের টগারচর গ্রামের কৃষক আজিজুল মিয়ার ছেলে।

পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, ২০ অক্টোবর ভোরে জামালপুর সদরের চরচন্দ্রা গ্রামের একটি গামারিয়া গাছে এক ব্যক্তিকে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় স্থানীয়রা। পরে জানাজানি হলে পাশের মেলান্দহ উপজেলার ঝাউগড়া ইউনিয়নের টগারচর গ্রামের কৃষক আজিজুল মিয়া ঘটনাস্থলে গিয়ে মরদেহটি তার ছেলে রহমত আলীর বলে শনাক্ত করেন এবং মেলান্দহ থানায় খবর দেন। মেলান্দহ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানটি সদর থানার আওতাধীন হওয়ায় তারা ফেরৎ যান। পরে সদর থানার উপ-পরিদর্শক মো. সিরাজুল ইসলাম বেলা সাড়ে ১২টার দিকে মরদেহটি উদ্ধার করে জামালপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছেন।

রহমত আলীর পিতা আজিজুল মিয়া জানান, তার ছেলে রহমত আলী ১৯ অক্টোবর সন্ধ্যায় ঢাকায় তার দ্বিতীয় স্ত্রীর সাথে দেখা করার জন্য বাড়ি থেকে বের হয়। রাতের বাসে তার ঢাকায় যাওয়ার কথা ছিল। তিনটি বিয়ে করায় দীর্ঘদিন ধরে রহমত পারিবারিক অশান্তিতে ভুগছিলেন।

জামালপুর সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুজ্জামান রাশেদ বলেন, ‘সুরতহালে মরদেহের গলায় ফাঁসিতে ঝুলে মৃত্যুর আলামত ছাড়া দেহের আর কোথাও কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। তার পরিবারের পক্ষ থেকে এখনো পর্যন্ত থানায় কোনো অভিযোগ নিয়ে আসেনি। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।’

আপলোডকারীর তথ্য

নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর

জামালপুরে কাঠমিস্ত্রির ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট সময় ০৬:৫৮:০৬ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০১৯