ঢাকা ০৮:৪২ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মেলান্দহে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪ ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত জামালপুরে স্বাস্থ্য পুষ্টি ওয়াস বিষয়ক মৌলিক প্রশিক্ষণ শুরু দুশ্চিন্তায় মাদারগঞ্জের কৃষকেরা, হাতবদলেই ১৭ টাকার মরিচ ৫০ টাকা কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

জামালপুরে সম্মিলিত সামাজিক আন্দোলনের সভা অনুষ্ঠিত

জামালপুরে সম্মিলিত সামাজিক আন্দোলনের নবগঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

চেতনার জাগরণ সৃষ্টির মাধ্যমে সমাজের সকল প্রকার অসঙ্গতি, নৈরাজ্য, দুর্নীতি, নারী শিশু নির্যাতন প্রতিরোধসহ মানুষের বাস উপযোগী সমাজ বিনির্মাণের লক্ষ্যে সম্মিলিত সামাজিক আন্দোলন জামালপুর জেলা শাখা কাজ করছে। সম্প্রতি জামালপুরে ত্রি-বার্ষিক সম্মেলনের মাধ্যমে গঠন করা হয় জেলা কমিটি। ১৮ অক্টোবর নবগঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা শাখার সভাপতি জাহাঙ্গীর সেলিম।

জামালপুর পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা শাখার উপদেষ্টা কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আলী ইমাম দুলাল, আমির উদ্দিন, সাযযাদ আনসারী, জেলা কমিটির সাধারণ সম্পাদক হিল্লোল সরকার, যুগ্মসাধারণ সম্পাদক সানোয়ারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সুমন মাহমুদ, সংস্কৃতি বিষয়ক সম্পাদক মাহবুব আলম তপন, প্রচার সম্পাদক তানভীর আহমেদ, নারী ও শিশু বিষয়ক সম্পাদক দিলশাদ বেগম শর্মী প্রমুখ।

জামালপুরে সম্মিলিত সামাজিক আন্দোলনের নবগঠিত কমিটির প্রথম সভায় বক্তব্য রাখেন জেলা শাখার সভাপতি জাহাঙ্গীর সেলিম। ছবি : বাংলারচিঠিডটকম

সভায় এক বছরের কর্মপরিকল্পনা প্রণয়নের জন্য নভেম্বর মাসে কর্মশালার আয়োজন, আগামী তিনমাস সদস্য সংগ্রহ অভিযান, উপজেলা কমিটি পর্যায়ে কমিটি গঠন, বিভিন্ন তাৎক্ষণিক ইস্যুতে কর্মসূচি গ্রহণসহ প্রতিটি সদস্য সম্মিলিত সামাজিক আন্দোলনের লক্ষ্য, উদ্দেশ্য বাস্তবায়নে কাজ করবে বলে অঙ্গীকার ব্যক্ত করেন।

আপলোডকারীর তথ্য

নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর

জামালপুরে সম্মিলিত সামাজিক আন্দোলনের সভা অনুষ্ঠিত

আপডেট সময় ০৯:৪২:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০১৯