ঢাকা ১২:২৩ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাহাদুরাবাদ-বালাসি দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন ২৬ দিন পর দেশে ফিরল ইরাকে নিহত দুই প্রবাসীর কফিনবন্দি মরদেহ জামালপুরে শেষ হল তিনদিনব্যাপী জাতীয় ফল মেলা মাদকের সাথে জড়িত বিএনপি নেতা-কর্মীদের সর্বপ্রথম গ্রেপ্তার করুন : ওয়ারেছ আলী মামুন জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী আগামী ৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল পাঁচ বছরে মাদারগঞ্জে এক লাখ গাছ লাগানোর ঘোষণা বিএনপির সরিষাবাড়ীতে মাদক জুয়ার বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে জিঞ্জিরাম নদীর ভাঙন, বিলীন হচ্ছে বসতবাড়ি জামালপুরে ৩ দিনব্যাপী ফল মেলা শুরু

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

বাংলারচিঠিডটকম ডেস্ক : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৬ অক্টোবর সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে সাক্ষাৎ করেন তিনি।

সাধারণত প্রধানমন্ত্রী বিদেশ সফর শেষে দেশে ফিরে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি বিভিন্ন বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করেন। একই সঙ্গে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

এ দিকে, গত ২২ থেকে ২৯ সেপ্টেম্বর নিউইয়র্ক সফর করেন প্রধানমন্ত্রী। সেখানে জাতিসংঘের ৭৪তম অধিবেশনে যোগ দেন তিনি। এরপর চলতি মাসের ৩ থেকে ৬ অক্টোবর ভারত সফরে যান শেখ হাসিনা। জাতিসংঘের অধিবেশনে রোহিঙ্গা সঙ্কট নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী। সেখানে রোহিঙ্গা সঙ্কটে বিশ্বনেতাদের মনোযোগ আকর্ষণ করেন। এছাড়া ভারত সফরে দুই দেশের মধ্যে একাধিক চুক্তি ও সমঝোতায় স্বাক্ষর করেন তিনি।

প্রসঙ্গত, নিজের জন্মস্থান কিশোরগঞ্জে সাতদিনের সফর শেষে ১৬ অক্টোবর রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবনে ফেরেন মো. আবদুল হামিদ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাহাদুরাবাদ-বালাসি দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

আপডেট সময় ০৮:৪৬:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০১৯