ঢাকা ০৮:১৬ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মেলান্দহে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪ ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত জামালপুরে স্বাস্থ্য পুষ্টি ওয়াস বিষয়ক মৌলিক প্রশিক্ষণ শুরু দুশ্চিন্তায় মাদারগঞ্জের কৃষকেরা, হাতবদলেই ১৭ টাকার মরিচ ৫০ টাকা কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

ভ্যাকসিন হিরো শেখ হাসিনা, জামালপুরে শোভাযাত্রা

ভ্যাকসিন হিরো শেখ হাসিনাকে অভিননন্দন জানিয়ে স্বাস্থ্য সহকারীদের শোভাযাত্রা। ছবি : বাংলারচিঠিডটকম

ভ্যাকসিন হিরো শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে স্বাস্থ্য সহকারীদের শোভাযাত্রা। ছবি : বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর
বাংলারচিঠিডটকম

সুইজারল্যান্ড ভিত্তিক সংস্থা-জিএভিআই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘ভ্যাকসিন হিরো’ সম্মাননায় ভূষিত করায় অভিনন্দন জানিয়ে আনন্দ শোভাযাত্রা করেছে বাংলাদেশ হেলথ্ অ্যাসিসট্যান্ট অ্যাসোসিয়েশন জামালপুর জেলা শাখা। ১০ অক্টোবর সংগঠনটির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

১০ অক্টোবর দুপুরে জামালপুর সিভিল সার্জন কার্যালয় প্রাঙ্গণে হেলথ্ অ্যাসিসট্যান্ট অ্যাসোসিয়েশন জামালপুর জেলা শাখার আওতাধীন সারা জেলায় মাঠপর্যায়ে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি বাস্তবায়নের সাথে সরাসরি যুক্ত স্বাস্থ্য সহকারীরা সমবেত হন। পরে সেখান থেকে তারা শহরের প্রধান সড়কে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রাটি শহরের বকুলতলা মোড়ে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রার আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন চিকিৎসক স্বাগত সাহা, সিভিল সার্জন কার্যালয়ের জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. আনিসুর রহমান, সংগঠনটির জেলা শাখার আহবায়ক তরফদার আরিফুর রহমান, সদর উপজেলা শাখার আহবায়ক মোহাম্মদ শহিদুর রহমান ও সদস্য সচিব জহুরুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, বাংলাদেশে সম্প্রসারিত টিকাদান কর্মসূচির সাফল্যের জন্য সুইজারল্যান্ড ভিত্তিক সংস্থা জিএভিআই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘ভ্যাকসিন হিরো’ সম্মাননায় ভূষিত করায় বাংলাদেশের এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মান উজ্জ্বল হয়েছে। এজন্য স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য সহকারীদের এই সংগঠনটির নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আন্তরিক অভিনন্দন জানান।

আপলোডকারীর তথ্য

নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর

ভ্যাকসিন হিরো শেখ হাসিনা, জামালপুরে শোভাযাত্রা

আপডেট সময় ০৭:০৬:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০১৯