ঢাকা ০৮:০৮ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মেলান্দহে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪ ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত জামালপুরে স্বাস্থ্য পুষ্টি ওয়াস বিষয়ক মৌলিক প্রশিক্ষণ শুরু দুশ্চিন্তায় মাদারগঞ্জের কৃষকেরা, হাতবদলেই ১৭ টাকার মরিচ ৫০ টাকা কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

সরিষাবাড়ীতে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

সরিষাবাড়ী ( জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় স্বামী ও  দাদার  উপর অভিমান করে সুমনা বেগম (২০) নামের একজন গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছেন। ৭ অক্টোবর বিকেলে উপজেলার মহাদান ইউনিয়নে সেঙ্গুয়া পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।নিহত সুমনা সেঙ্গুয়া গ্রামের সোহেল মিয়ার মেয়ে।

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, সরিষাবাড়ী উপজেলার মহাদান ইউনিয়নের মাজালিয়া গ্রামের মোবারক হোসেনের ছেলে আরিফুল ইসলাম মামুন (২৩) বিয়ের পর থেকেই তার শ্বশুর বাড়িতে বসবাস করে আসছেন। তাদের সংসারে এক সন্তান রয়েছে। ৭ অক্টোবর বিকেল চারটার দিকে মামুনের স্ত্রী সুমনা বেগম তার স্বামীর সাথে অন্য মেয়ের সর্ম্পক আছে এই কথা বলায় দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। মামুন এতে রাগান্বিত হয়ে সুমনাকে কিলঘুষি দেয়। এ ঘটনায় সুমনার দাদা স্বামীর পক্ষ নিয়ে  সুমনাকেও মারধর করে। এর কিছুক্ষণ পরে স্বামী ও দাদার  উপর অভিমান করে ঘরের দরজা আটকিয়ে ধর্ণার সাথে উড়না পেঁচিয়ে  গলায় ফাঁস  দিয় আত্মহত্যা করেন সুমনা।

পরে পরিবারের লোকজন সুমনাকে দেখতে না পেরে ঘরের দরজা ভেঙে তাকে উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  খবর পেয়ে সরিষাবাড়ী থানা পুলিশ  সুমনার মরহেদ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাকলাইন বাংলারচিঠিডটকমকে জানান, ময়নাতদন্তের জন্য নিহত গৃহবধূ সুমনার মরদেহ জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হবে।

আপলোডকারীর তথ্য

নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর

সরিষাবাড়ীতে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

আপডেট সময় ১২:০৭:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০১৯