ঢাকা ০১:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মেলান্দহে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪ ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত জামালপুরে স্বাস্থ্য পুষ্টি ওয়াস বিষয়ক মৌলিক প্রশিক্ষণ শুরু দুশ্চিন্তায় মাদারগঞ্জের কৃষকেরা, হাতবদলেই ১৭ টাকার মরিচ ৫০ টাকা কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

ঝিনাইগাতীতে বুনোহাতির মৃতদেহ উদ্ধার

ঝিনাইগাতীতে উদ্ধার বুনোহাতির মৃতদেহ। ছবি : বাংলার চিঠি ডটকম

সুজন সেন, শেরপুর ॥
সীমান্তঘেঁষা শেরপুরের ঝিনাইগাতীর গারো পাহাড় থেকে একটি বুনোহাতির মৃতদেহ উদ্ধার করেছে বন বিভাগ। ৮ আগস্ট বিকেলে উপজেলার কাংশা ইউনিয়নের গজনী বিটের ভেরভেরি নামক এলাকা থেকে ওই মৃতদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্র জানায়, ৮ আগস্ট দুপুরে ভেরভেরি নামক এলাকার বাংলাদেশ-ভারত সীমান্ত রেখার এক হাজার গজ বাংলাদেশ অভ্যন্তরের একটি খোলা মাঠে কয়েকজন রাখাল একটি বুনোহাতির মৃতদেহ পড়ে থাকতে দেখে। পরে বিষয়টি বন বিভাগকে অবহিত করা হয়। এমন সংবাদ পেয়ে বিকেলে বন বিভাগের গজনী বিটের কর্মকর্তা ও বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে হাতির মৃতদেহটি উদ্ধার করে।

বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তা হাবিবুল্ল্যাহ জানান, মৃত হাতিটির বয়স আনুমানিক ২০ থেকে ২৫ বছর হবে। এটি একটি মাদি হাতি। হাতিটি প্রায় এক সপ্তাহ আগে মারা যাওয়ায় তা পচে গলে দুর্গন্ধ বের হচ্ছিল। সীমান্তঘেঁষা হওয়ায় তা প্রথম দিকে কারো চোখে পড়েনি।

তিনি বলেন, কি কারণে হাতিটি মারা গেছে বিষয়টি ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ছাড়া উপজেলা প্রাণীসম্পদ বিভাগের চিকিৎসকরা ময়নাতদন্ত করার পর হাতিটিকে মাটিচাপা দেওয়া হয়েছে বলে জানান তিনি।

আপলোডকারীর তথ্য

নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর

ঝিনাইগাতীতে বুনোহাতির মৃতদেহ উদ্ধার

আপডেট সময় ০৮:৩৭:১০ অপরাহ্ন, বুধবার, ৮ অগাস্ট ২০১৮