ঢাকা ০১:০৮ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর জাতীয় মৎস্য পক্ষ : জামালপুরে বর্ণাঢ্য আলোচনা সভা, শোভাযাত্রা দশানী নদীর ভাঙনে হুমকির মুখে সাজেলের চর বাজার, সেতু খালেদা জিয়ার ৮২তম জন্মদিন : ফিরোজ মিয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন : সরিষাবাড়ীতে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কর্মীর হাতে রূপান্তর করতে হবে : প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ত্যাগ ও প্রেরণা বিএনপিকে পথ দেখায়: মির্জা ফখরুল শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মদিন : জামালপুর জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে ইসলামপুরে বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত

বকশীগঞ্জে প্রাইভেট সেক্টরের সাথে দুগ্ধ খামারিদের আলোচনা সভা অনুষ্ঠিত

বক্তব্য রাখেন বকশীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় দুগ্ধ শিল্পের সম্প্রসারণ ও নারীদের অর্থনৈতিক কর্মকান্ডে জড়িত করার লক্ষ্যে স্থানীয় পর্যায়ে প্রাইভেট সেক্টরের সাথে দুগ্ধ খামারিদের নিয়ে আলোচনা সভা ১৮ জুন পৌরসভা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। দাতা সংস্থা অক্সফ্যাম ইন বাংলাদেশের সহযোগিতায় এবং উন্নয়ন সংঘের রি-কল ২০২১ প্রকল্পের উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বকশীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার। উন্নয়ন সংঘের রি-কল ২০২১ প্রকল্পের সমন্বয়কারী জোৎস্না আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা চিকিৎসক বিপ্লব কুমার পাল, ভেটেরিনারী সার্জন চিকিৎসক শিহাব উদ্দিন, জামালপুর মিল্কভিটার ইনচার্জ মাহমুদ রাজিব হাসান, ইডকল সোলার কর্মসূচির প্রতিনিধি আইনুল ইসলাম, দি একমি ল্যাবরেটরি লিমিটেডের মেডিকেল প্রমোশন অফিসার মুকুল হোসেন, দুধ ব্যবসায়ী মোখলেসুর রহমান, আশার আলো উন্নয়ন সংঘের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সিবিও সদস্য পারভীন আক্তার প্রমুখ।

পরে উন্মুক্ত আলোচনার মাধ্যমে অংশগ্রহণকারীরা দুগ্ধ শিল্পের সমস্যা ও সম্ভাবনা নিয়ে তাদের মতামত তুলে ধরেন।

আলোচনা সভায় ডেইরি এন্টারপ্রাইজের ব্যবসা সম্প্রসারণে পণ্যের সরবরাহকারীদের ও ক্রেতাদের দক্ষতা বৃদ্ধি, ডেইরি এন্টারপ্রাইজের ব্যবসা সম্প্রসারণের জন্য ইনপুট ও আউটপুট মার্কেটের সাথে সংযোগ স্থাপন করা, দুগ্ধ খামারিদের জন্য গাভী ক্রয় ও বায়োগ্যাস স্থাপনের জন্য ডেইরি এন্টারপ্রাইজকে মূলধারার আর্থিক প্রতিষ্ঠানের সাথে সংযোগ স্থাপন করার জন্য বিভিন্ন সেক্টরের প্রতিনিধিদের সহযোগিতা কামনা করা হয়। শুধু দুধ উৎপাদনই নয় উন্নতজাতের গরু পালন করার জন্য দুগ্ধ খামারিদের প্রতি পরামর্শ দেওয়া হয়।

আলোচনা সভা শেষে অংশগ্রহণকারীদের ফটোসেশন। ছবি : বাংলারচিঠিডটকম

পাশাপাশি টেকসই উন্নয়ন অভিষ্ট (এসডিজি) এর আলোকে দুগ্ধ শিল্পের প্রসারের মাধ্যমে গ্রামীণ নারীদের অর্থনৈতিকভাবে সক্ষমতা অর্জন করার লক্ষ্যে দুধের ন্যায্য মূল্য নিশ্চিতকরণে এবং স্থানীয় পযায়ে দুধের মাকের্টিং পদ্ধতির জোরদারকরণে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসমূহের সাথে দুগ্ধ খামারিদের সম্পর্ক স্থাপনে জোর দেওয়া হয়।

আলোচনা সভায় বিভিন্ন সরকারি-বেসকারি ও প্রাইভেট প্রতিষ্ঠানের প্রতিনিধি, গ্রামভিত্তিক সংগঠন (সিবিও) এর সদস্যরা অংশ নেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

বকশীগঞ্জে প্রাইভেট সেক্টরের সাথে দুগ্ধ খামারিদের আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট সময় ০৭:২১:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুন ২০১৯