ঢাকা ১১:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী ভেটেরান্স ডে-তে ইরানের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে সাফাই গাইলেন ট্রাম্প ভুয়া তথ্য প্রতিরোধে বাংলা ফ্যাক্ট ১,১৭২টি ফ্যাক্টচেক প্রকাশ করেছে : তথ্য প্রতিমন্ত্রী নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী মাদারগঞ্জে ৯৭২টি ফলজ ও বনজ গাছের চারা বিতরণ মাদারগঞ্জে দুই কোটি ৩৭ লাখ টাকার সড়কে নিম্নমানের খোয়া, অপসারণের নির্দেশ জামালপুর মেডিকেল কলেজ ছাত্রলীগনেতা খালিদ গ্রেপ্তার টানা দুই মাস ধরে ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি তদন্ত নাজমুল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ

আমাদের মাত্র যাত্রা শুরু হলো : মাশরাফি

বাংলারচিঠিডটকম ডেস্ক : পুরো দাপটের সাথেই আয়ারল্যান্ডে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। স্বাগতিক আয়ারল্যান্ড ও সফরকারী ওয়েস্ট ইন্ডিজ দলকে পাত্তা না দিয়ে এবারের টুর্নামেন্টে যা করলো টাইগাররা, তাতে প্রশংসার দাবীদার মাশরাফি বাহিনী। লিগ পর্বে দুর্দান্ত পারফরমেন্সের পর, ফাইনালেও দুর্দান্ত নৈপুণ্য দেখিয়েছে বাংলাদেশ। তাই প্রথমবারের মত আন্তর্জাতিক ক্রিকেটে কোন টুর্নামেন্টের শিরোপা জয় করলো বাংলাদেশ। তাই এই জয়কে ‘মাত্র শুরু’ বলে অ্যাখায়িত করলেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

১৭ মে রাতে ফাইনাল শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মাশরাফি বলেন, ‘আমাদের মাত্র যাত্রা শুরু হলো এবং আশা করি ভবিষ্যতে এটি ধরে রাখতে পারবো আমরা।’

আন্তর্জাতিক ক্রিকেটে ওয়ানডে ও টি-২০ মিলিয়ে গতকালের আগে মোট ৬টি টুর্নামেন্টের ফাইনালে খেলেছিলো বাংলাদেশ। শিরোপার দোড় গোড়ায় পৌঁছেও হতাশাকেই সঙ্গী করতে হয়েছে তাদের। অবশেষে সপ্তম ফাইনালে এসে শিরোপা খড়া ঘুচলো বাংলাদেশের। প্রথমবারের মত জিতলো কোন ট্রফি। আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে বৃষ্টি আইনে ৫ উইকেটে হারায় বাংলাদেশ।

ছয়বার ব্যর্থ হবার পর অবশেষে জয়ের তৃপ্তিতে উচ্ছসিত বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তিনি বলেন, ‘আমরা আগের ছয়বার ফাইনাল খেলেও পারিনি। অবশেষে সপ্তম বারে এসে শিরোপা জিততে পারলাম। অবশ্যই দারুন অনুভূতি, খুবই ভালো লাগছে। দলের সবাই অনেক খুশি।’

বৃষ্টির কারণে ২৪ ওভারে নামিয়ে আনা ম্যাচে ১ উইকেটে ১৫২ রান করে ওয়েস্ট ইন্ডিজ। ফলে বৃষ্টি আইনে ম্যাচ জয়ের জন্য ২১০ রানের বড় টার্গেট পায় বাংলাদেশ। জবাবে ওপেনার সৌম্য সরকারের ৪১ বলে ৬৬ ও মিডল-অর্ডার ব্যাটসম্যান মোসাদ্দেক হোসেনের ২৪ বলে অপরাজিত ৫২ রানের সুবাদে ২২ দশমিক ৫ ওভারে ২১৩ রান তুলে ফাইনাল ম্যাচ জিতে নেয় টাইগাররা। সৌম্য ৯টি চার ও ৩টি ছক্কা ও মোসাদ্দেক ২টি চার ও ৫টি ছক্কা মারেন। মাত্র ২০ বলে হাফ-সেঞ্চুরি পূর্ণ করে ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের হয়ে দ্রুততম হাফ-সেঞ্চুরির রেকর্ড গড়েন মোসাদ্দেক।

এই জয়কে দলীয় পারফরমেন্সের ফসল হিসেবে দেখছেন মাশরাফি। তাই দলের প্রশংসা করতে ভুল করেননি তিনি, ‘এ জয়টা পুরোপুরি টিমওয়ার্ক। শুরুতে দারুণ জুটি গড়েছিল তামিম-সৌম্য। যেভাবে মারমুখী ব্যাটিং দরকার ছিল তেমনই করলো সৌম্য। মাঝে মুশফিক রানের চাকা সচল রেখেছে। আর শেষ দিকে মোসাদ্দেক এবং মাহমুদুল্লাহর দুর্দান্ত ফিনিশিং। এ ম্যাচে দারুন পারফরমেন্স ছিলো দলের।’

ত্রিদেশীয় সিরিজের সাফল্য নিয়ে এবার দ্বাদশ ওয়ানডে বিশ্বকাপের মিশন বাংলাদেশের সামনে। এই শিরোপা আসন্ন বিশ্বকাপে ভালো খেলতে অনুপ্রেরণা দিবে বলে জানান মাশরাফি, ‘বিশ্বকাপ আমাদের জন্য অনেক বড় চ্যালেঞ্জ। এই জয় আসন্ন বিশ্বকাপে ভালো পারফরমেন্স করতে অনুপ্রেরণা দেবে আমাদের। বড় টার্গেট তাড়া করে ম্যাচ জয়ের জন্য আমরা এখন অনেক বেশি আত্মবিশ্বাসী।’ সূত্র : বাসস

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী

আমাদের মাত্র যাত্রা শুরু হলো : মাশরাফি

আপডেট সময় ০৫:২৪:০৬ অপরাহ্ন, শনিবার, ১৮ মে ২০১৯