ঢাকা ১১:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী ভেটেরান্স ডে-তে ইরানের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে সাফাই গাইলেন ট্রাম্প ভুয়া তথ্য প্রতিরোধে বাংলা ফ্যাক্ট ১,১৭২টি ফ্যাক্টচেক প্রকাশ করেছে : তথ্য প্রতিমন্ত্রী নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী মাদারগঞ্জে ৯৭২টি ফলজ ও বনজ গাছের চারা বিতরণ মাদারগঞ্জে দুই কোটি ৩৭ লাখ টাকার সড়কে নিম্নমানের খোয়া, অপসারণের নির্দেশ জামালপুর মেডিকেল কলেজ ছাত্রলীগনেতা খালিদ গ্রেপ্তার টানা দুই মাস ধরে ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি তদন্ত নাজমুল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ

বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ আন্তর্জাতিক গোল্ডকাপে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে বাংলাদেশ

বাংলারচিঠিডটকম ডেস্ক : প্রথমবারের মত অনুষ্ঠিত বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ আন্তর্জাতিক গোল্ডকাপের ‘বি’ গ্রুপের দ্বিতীয় ও শেষ ম্যাচে কিরগিজস্তানের বিপক্ষে ২-১ গোলের জয় পায় বাংলাদেশ। এ জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে উঠে গেল মৌসুমী-স্বপ্নারা।

কিরগিজস্তানকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনালে নাম লিখিয়েছে বাংলাদেশের মেয়েরা। ২৬ এপ্রিল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ নারী আন্তর্জাতিক গোল্ডকাপে গ্রুপের শেষ ম্যাচে বাংলাদেশ জিতে ২-১ গোলে।

বাংলাদেশ ও কিরগিজস্তান দুই দলেরই সেমিফাইনাল নিশ্চিত হয়েছে আগে। এ ম্যাচের ফলাফলের উপর নির্ভর করছিল কোন দল গ্রুপ চ্যাম্পিয়ন হবে।

এর আগে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই মাঠে নামে স্বাগতিকরা। আর শুরুতেই মাত্র ৩০ সেকেন্ডের গোলে তার প্রমাণ দিল সানজিদা। কিছু বুঝে ওঠার আগেই সানজিদার গোলে উল্লাসে মাতে বাংলাদেশ।

শুরু থেকে একের পর এক আক্রমণ করলেও ২টির বেশি গোল করতে পারেনি জহুরা-কৃষ্ণারা। ফলে প্রথমার্ধ্বে ১ গোলের লিড নিয়ে বিরতীতে যায় বাংলাদেশের মেয়েরা। বিরতীর পর কৃষ্ণা রানীর গোলে এগিয়ে যায় বাংলাদেশ। ফলাফল দাঁড়ায় ২-০তে। এর পর চেষ্টা করেও লিড বাড়াতে পারেনি বাংলাদেশের মেয়েরা।

এর আগে আরব আমিরাত দুটি ম্যাচ হেরে যাওয়ায় সেমিফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ। ২৬ এপ্রিল মুখোমুখি হয় বাংলাদেশ ও কিরগিজস্তান। কিরগিজস্তানের বিপক্ষে জয় দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনাল নিশ্চিত করল খোকনের শিষ্যরা।

পূর্বে এই দলের বিপক্ষে অনূর্ধ্ব-১৬ ফুটবলে বাংলাদেশের বড় ব্যবধানে জয়ের রেকর্ড আছে। সেবার ১০-০ গোলে কিরগিজদের উড়িয়ে দিয়েছিলো বাংলাদেশ। সূত্র : ডেইলি বাংলাদেশ

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী

বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ আন্তর্জাতিক গোল্ডকাপে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে বাংলাদেশ

আপডেট সময় ০৮:৪২:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০১৯