ঢাকা ০২:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা, আসামি সাইদুর মুন্সিকে ৮ বছরের জেল সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ৫ নভেম্বর খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন ডিসেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা

নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির বিক্ষোভ মিছিল

ইসলামপুর : নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিক্ষোভ মিছিল বের হয়। ছবি : বাংলারচিঠিডটকম

সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে ২০ সেপ্টেম্বর, রবিবার সন্ধ্যায় জামালপুরের ইসলামপুর উপজেলায় বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

ইসলামপুর উপজেলা বিএনপি’র ছাত্র বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসমত ও পৌর বিএনপির ছাত্র বিষয় সম্পাদক মাহমুদুল হাসানের সার্বিক সহযোগিতায় দলীয় কার্যালয় বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল বের হয়। মিছিল শহরের প্রধান সড়ক প্রধক্ষিণ করে থানা মোড় বটতলা চত্বরে গিয়ে শেষ হয়।

এতে উপজেলা বিএনপির যুগ্মসম্পাদক বাবলু সর্দার, কোষাধক্ষ্য প্রিন্স আলম, সহ-সাংগঠনিক সম্পাদক নাজিম হোসেন নোমান, উপজেলা যুবদলের যুগ্মআহবায়ক আলীনূর ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

উপজেলা বিএনপির যুগ্মসম্পাদক বাবলু সর্দার বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের জামালপুরসহ সারাদেশে নৈরাজ্য সৃষ্টি করে দেশে অশান্ত পরিবেশ তৈরি করছে। বিভিন্ন স্থানে আগুন সন্ত্রাস করে সাধারণ মানুষের ক্ষতি করছে। সারাদেশকে অস্থিতিশীল করার চেষ্টাকারীদের তাদের দ্রুত গ্রেপ্তার করতে হবে।

এতে উপজেলা যুবদলের যুগ্মআহবায়ক মাহমুদুজ্জামান লুলু, শাজাহান মিয়া, রহিমুজ্জামান রোকনসহ বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতা-কর্মীরা অংশ নেন।

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী

নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির বিক্ষোভ মিছিল

আপডেট সময় ১০:১১:১৩ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬