ঢাকা ১২:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরিষাবাড়ীতে শাপলা ফুল তুলতে গিয়ে বিলের পানিতে ডুবে শিশুর মৃত্যু জামালপুরে উন্নয়ন সংঘ সিডস প্রকল্পের উদ্যোগে বাল্যবিয়ে বন্ধে মানববন্ধন অনুষ্ঠিত সরকারি দপ্তরে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ মাদারগঞ্জের এক শিক্ষকের বিরুদ্ধে জামালপুরে জেন্ডার সহিংসতা রোধে কার্যদলের সভা অনুষ্ঠিত বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে : কৃষিমন্ত্রী অটোরিকশাচালক নায়েব হত্যার ঘটনায় ৬ জন গ্রেপ্তার মাদারগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে ইসলামপুরে বিএনপির বিক্ষোভ মিছিল বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর

সরিষাবাড়ীতে শাপলা ফুল তুলতে গিয়ে বিলের পানিতে ডুবে শিশুর মৃত্যু

সরিষাবাড়ী : ডোয়াইল ইউনিয়নের গ্রামনিখাঁই পেরী বিলে শাপলা ফুল তুলতে গিয়ে মারা যায় এক শিশু। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় বিলে শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে সামি (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাসনিন নামে আরও এক শিশু আহত হয়েছে। ২৫ জুন, বৃহস্পতিবার সকালে উপজেলার ডোয়াইল ইউনিয়নের গ্রামনিখাঁই পেরী বিলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সামি গ্রামনিখাঁই এলাকায় ছানোয়ার হোসেনের ছেলে। ডোয়াইল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আফজাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে , ২৫ জুন বিকালে গ্রামনিখাঁই পেরী বিলে সামিসহ চার শিশু শাপলা ফুল ও ফুলের ডাঁটা তুলতে যায়। এ সময় দুই শিশু সাঁতরে ডাঙায় উঠতে পারলেও অন্য দুই শিশু শাপলার ডাঁটায় প্যাচ লেগে বিলের পানিতে ডুবে যায়। সাঁতরে ডাঙায় উঠা শিশুরা স্থানীয়দের খবর দিলে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়রা দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে সামি মারা যায়। আর আহত তাসনিনকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর সদর হাসপাতালে পাঠানো হয়।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. আশরাফ হোসেন এ প্রতিবেদককে বলেন, পানিতে ডুবে যাওয়া সামি নামে শিশুটি হাসপাতালে আনার আগেই মারা গেছে। আহত তাসনিন নামে শিশুকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

সরিষাবাড়ীতে শাপলা ফুল তুলতে গিয়ে বিলের পানিতে ডুবে শিশুর মৃত্যু

সরিষাবাড়ীতে শাপলা ফুল তুলতে গিয়ে বিলের পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপডেট সময় ১১:৪৩:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬