ঢাকা ০৬:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ৫ নভেম্বর খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন ডিসেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা জামালপুরে ১১ শিশুর মুখে হাসি ফোটাল অরফান গিভ শেরপুরে পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান : একজনকে কারাদন্ড যুবদলনেতা সোহেল রানার উদ্যোগে মশক নিধন, সড়কবাতি সংযোজন এইচএসসি : ইসলামপুরে জিপিএ-৫ মাত্র পাঁচজন, ফলাফল শূন্য এক কলেজে বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন আইনের খসড়া চূড়ান্ত অনুমোদন মন্ত্রিসভায় সাভার-আশুলিয়ায় কারখানায় ফিরতে শুরু করেছেন শ্রমিকরা, মজুরি বোর্ড গঠনে স্বস্তি

সরকার জ্ঞানভিত্তিক প্রজন্ম গড়াকে গুরুত্ব দিচ্ছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

ঢাকা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন শুক্রবার বরিশালের গৌরনদীতে “স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচি’র উদ্বোধন করেন। ছবি : সংগৃহীত

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি বলেছেন, সরকার জ্ঞানভিত্তিক প্রজন্ম গড়ার কাজকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে। এ লক্ষ্যে শিক্ষার্থীদের মধ্যে উদ্ভাবনী চিন্তা ও বিজ্ঞানভিত্তিক গবেষণা এবং প্রযুক্তি নির্ভর সমাধান তৈরির দক্ষতা এবং যোগ্যতা গড়ে তুলতে শিক্ষা কারিকুলাম পুনর্গঠন করা হচ্ছে।

১২ জুন, শুক্রবার বরিশালের গৌরনদীতে স্কুল-কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত উপজেলা পর্যায়ের “স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচি’র উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতাকালে মন্ত্রী এ সব কথা বলেন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (ইইএসএস) এসিডিটি‘র উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় মন্ত্রী আরো বলেন, সরকার এমন একটি কারিকুলাম করার চিন্তা করছে যেন একটি বিজ্ঞানভিত্তিক গবেষণা এবং প্রযুক্তি নির্ভর সমস্যা সমাধানের ক্ষমতা পাঠ্য পুস্তকে থাকে।

গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মো. ইব্রাহীমের সভাপতিত্বে উপজেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা পলাশ সরকার, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহির, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শারমিন আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও মো. মাহবুব আলম, উপজেলা আইসিটি অফিসার বিপ্লব কুমার দেবনাথ, উপজেলা একাডেমিক সুপারভাইজার গৌরাঙ্গপ্রসাদ গাইন, গৌরনদী গার্লস স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ নির্মল চন্দ্র হালদার।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সরকারি গৌরনদী কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান প্রথম বর্ষের শিক্ষার্থী বাঁধন সাহা এবং আগৈলঝাড়া কলেজের একাদশ শ্রেণীর বিজ্ঞান প্রথম বর্ষের শিক্ষার্থী জ্যোতি সোম।

সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

সরকার জ্ঞানভিত্তিক প্রজন্ম গড়াকে গুরুত্ব দিচ্ছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

আপডেট সময় ১০:৪০:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬