ঢাকা ১০:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা, আসামি সাইদুর মুন্সিকে ৮ বছরের জেল সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ৫ নভেম্বর খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন ডিসেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা

বিজিবির অভিযানে ভারতীয় কসমেটিক পণ্য উদ্ধার

দেওয়ানগঞ্জ : বিজিবির অভিযানে উদ্ধার ভারতীয় কসমেটিক্স পণ্য। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৭৩২ টি ভারতীয় কসমেটিকস পণ্য উদ্ধার করেছে বিজিবি। ২৯ এপ্রিল, বুধবার রাতে ডাংধরা ইউনিয়নের কুমাড়ের চর ১০৭৬ নম্বর সীমান্ত পিলার এলাকা থেকে পণ্য উদ্ধার করা হয়।

৩০ এপ্রিল, বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে ৩৫ বিজিবির সদর দপ্তরের অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান।

তিনি জানান, পাথরের চর ক্যাম্প ৩৫ বিজিবি সদস্যরা ২৯ এপ্রিল রাতে সীমান্তবর্তী ডাংধরা ইউনিয়নের কুমাড়ের চর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় কসমেটিক পণ্য উদ্ধার করে। উদ্ধারকৃত পণ্য ৩০ এপ্রিল রৌমারী কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হয়েছে। সীমান্তে চোরাচালান ও মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী

বিজিবির অভিযানে ভারতীয় কসমেটিক পণ্য উদ্ধার

আপডেট সময় ১০:২৭:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬