ঢাকা ০৭:০৮ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম যার যার, রাষ্ট্র সবার : রাষ্ট্রপতি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা আরও বাড়ানো হবে : প্রধানমন্ত্রী জামালপুরে মন্ত্রী ও সংসদ সদস্যদের সম্মাননা ও উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ ইসলামপুরে নৌকা বাইচের পর এক ব্যক্তির মৃত্যু সাংবাদিক আলিফ হত্যা : বকশীগঞ্জে প্রতিবাদ সভা, বিক্ষোভ মিছিল ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা : তথ্য প্রতিমন্ত্রী সৌরবিদ্যুৎ উৎপাদন চাহিদার চাইতে বেশি হওয়ায় শ্রীলঙ্কায় দেশজুড়ে বিদ্যুৎ বিপর্যয় দায়িত্ব নেওয়ার এক সপ্তাহের মধ্যেই বিদায় নিতে হলো ট্রাম্পের নতুন প্রেস সচিবকে হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার উপযুক্ত পোপ লিও: চিকিৎসকরা

ইসলামপুরে পৃথক স্থানে বজ্রপাতে দু’জনের মৃত্যু

জামালপুরের ইসলামপুর উপজেলার পৃথক স্থানে বজ্রপাতে মো. শামীম মিয়া (৩৭) ও সাগর ইসলাম (১৮) নামে দু’জনের মৃত্যু হয়েছে। ২৯ এপ্রিল, বুধবার উপজেলার গাইবান্ধা ও সাপধরী ইউনিয়নে এই ঘটনা ঘটে।

বজ্রপাতে মৃত শামীম মিয়া গাইবান্ধা ইউনিয়নের মরাকান্দি উত্তরবাড়ি গ্রামের মোহাম্মদ আলী মেম্বারের ছেলে। অপরজন সাগর ইসলাম দেওয়ানগঞ্জ উপজেলার চিনিয়াপাড়া এলাকার মো. স্বাধীনের ছেলে।

স্থানীয়রা জানান, শামীম মিয়া নদীতে মাছ ধরতে যান। এ সময় হঠাৎ বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে বজ্রাঘাতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। অন্যদিকে উপজেলার সাপধরী ইউনিয়নের ইন্দুলামারী গ্রামে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতায় একটি সড়কের পাকাকরণ নির্মাণ কাজ চলাকালে বজ্রপাতে সাগর ইসলাম মারা যায়।

কয়েক জন শ্রমিক একসঙ্গে কাজ করা অবস্থায় বজ্রপাত শুরু হলে অন্যরা দ্রুত সরে এলেও সাগর ইসলাম কিছুটা পেছনে পড়ে যায়। ঠিক তখনই আকস্মিক বজ্রপাত হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারায় সে।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মো. আব্দুল কাইয়ূম গাজী এ প্রতিবেদককে বলেন, বজ্রপাতে দু’জনের মৃত্যুর খবর পেয়েছি। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

ধর্ম যার যার, রাষ্ট্র সবার : রাষ্ট্রপতি

ইসলামপুরে পৃথক স্থানে বজ্রপাতে দু’জনের মৃত্যু

আপডেট সময় ১০:০২:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬