ঢাকা ১১:৪৬ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী জামালপুরে বজ্রপাত রোধ ও পরিবেশ রক্ষায় তিন শতাধিক তালবীজ রোপণ হৃদয়ের রেকর্ডগড়া ডাবল সেঞ্চুরিতে তৃতীয় দিন বাংলাদেশের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জামালপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত মাদারগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত বকশীগঞ্জে অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সাংবাদিক লায়নের পিতার ৭ম মৃত্যুবার্ষিকী পালিত প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান ৭৫ কোটি টাকা নিয়ে উধাও দুই এনজিও

৭৫ কোটি টাকা নিয়ে উধাও দুই এনজিও

সরিষাবাড়ী : টাকা ফেরত পাওয়ার দাবিতে সয়া বাজার এলাকায় ভুক্তভোগীদের মানববন্ধন।ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলা সীমান্ত এলাকা সয়া বাজারে ‘ঋণদান একতা’ ও ‘গ্রামীণ সেবা সঞ্চয় সমিতি’ নামের দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে গ্রাহকদের প্রায় ৭৫ কোটি টাকা আত্মসাৎ করে উধাও হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

এই ঘটনায় সরিষাবাড়ী ও ধনবাড়ী সীমান্তবর্তী এলাকার কয়েক হাজার সাধারণ মানুষ তাদের শেষ সম্বল হারিয়ে এখন নিঃস্ব ও দিশেহারা।

​প্রতারণার শিকার ভুক্তভোগী গ্রাহকেরা ৬ নভেম্বর, শুক্রবার বিকালে সয়া বাজার এলাকায় সমিতি দুটির প্রধান কার্যালয়ের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন।

সরিষাবাড়ী : টাকা ফেরত পাওয়ার দাবিতে সয়া বাজার এলাকায় ভুক্তভোগীরা বের করেন বিক্ষোভ মিছিল। ছবি : বাংলারচিঠিডটকম

​মানববন্ধনে সরিষাবাড়ী উপজেলার পঞ্চাশী গ্রামের শফিকুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘একতা’ ও ‘গ্রামীণ সেবা’ সঞ্চয় সমিতির দুই মালিক রফিক ইসলাম ও আব্দুল লতিফ অধিক মুনাফার লোভ দেখিয়ে সরিষাবাড়ী ও ধনবাড়ী উপজেলার হাজার হাজার সাধারণ মানুষের কাছ থেকে কষ্টার্জিত আমানত সংগ্রহ করেন। টাকা জমা করার পর সম্প্রতি তারা হঠাৎ করেই অফিস গুটিয়ে কোটি কোটি টাকা নিয়ে চম্পট দেয়।

​কষ্টার্জিত সঞ্চয় হারিয়ে কান্নায় ভেঙে পড়েন অনেক ভুক্তভোগী। সঞ্চয়কারীদের অনেকেই তাদের জীবনের শেষ সম্বল ও শেষ বয়সের সম্বলটুকু এই প্রতিষ্ঠানে আমানত হিসাবে রেখেছিলেন। এখন প্রতারকদের এই কাণ্ডে চরম অনিশ্চয়তা, হতাশা ও মানবেতর জীবনযাপন করছেন ভুক্তভোগীরা।

​মানববন্ধন থেকে ভুক্তভোগী গ্রাহকরা স্থানীয় প্রশাসন ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে অভিযুক্ত রফিক ইসলাম ও আব্দুল লতিফকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সাথে গ্রামগঞ্জের এসব অসহায় মানুষের ঘাম ঝরানো আমানতের ৭৫ কোটি টাকা দ্রুত ফেরত পাওয়ার জন্য সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর হস্তক্ষেপ জোর দাবি জানান তারা।

কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

৭৫ কোটি টাকা নিয়ে উধাও দুই এনজিও

আপডেট সময় ১০:৩২:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬