ঢাকা ০১:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ৫ নভেম্বর খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন ডিসেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা জামালপুরে ১১ শিশুর মুখে হাসি ফোটাল অরফান গিভ শেরপুরে পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান : একজনকে কারাদন্ড যুবদলনেতা সোহেল রানার উদ্যোগে মশক নিধন, সড়কবাতি সংযোজন এইচএসসি : ইসলামপুরে জিপিএ-৫ মাত্র পাঁচজন, ফলাফল শূন্য এক কলেজে বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন আইনের খসড়া চূড়ান্ত অনুমোদন মন্ত্রিসভায় সাভার-আশুলিয়ায় কারখানায় ফিরতে শুরু করেছেন শ্রমিকরা, মজুরি বোর্ড গঠনে স্বস্তি

জামালপুরস্থ দেওয়ানগঞ্জ সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

জামালপুর : দোয়ায় অংশ নেন জামালপুরস্থ দেওয়ানগঞ্জ সমিতির নেতৃবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

পবিত্র রমজানের রোজা উপলক্ষে জামালপুরস্থ দেওয়ানগঞ্জ সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১১ মার্চ, বুধবার সরদারপাড়ায় একটি রেস্টুরেন্টে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

হযরত শাহ্ জামাল (র.) জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও জামালপুরস্থ দেওয়ানগঞ্জ সমিতির সভাপতি আশরাফুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে ইফতারপূর্ব আলোচনা সভায় সমিতির নেতৃবৃন্দ, সদস্য ও বিভিন্ন শ্রেণি-পেশার সুধীজন অংশ নেন।

আশরাফুল ইসলাম বুলবুল বলেন, পবিত্র রমজানের তাৎপর্য, আত্মশুদ্ধি, সংযম ও মানবিক মূল্যবোধের গুরুত্ব রয়েছে। এই মাস মাস মুসলিম উম্মাহর জন্য আত্মসংযম, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করার এক মহিমান্বিত সময়। সমাজে সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে এ ধরনের দোয়া ও ইফতার মাহফিল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান জিলানী। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। পরে ইফতারের আগে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।

সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

জামালপুরস্থ দেওয়ানগঞ্জ সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

আপডেট সময় ১২:৪৩:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬