ঢাকা ০৪:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আবৃত্তিতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ জামালপুরের মারিয়া জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবি জানালো দেওয়ানগঞ্জবাসী পুড়িয়ে হত্যা : আসামির মৃত্যুদণ্ড, ধর্ষণ : আসামির যাবজ্জীবন কারাদণ্ড জামালপুরে বাল্যবিবাহ-শিশুশ্রম প্রতিরোধে সাংবাদিকদের সঙ্গে এপির মতবিনিময় বীর মুক্তিযোদ্ধা বারী মণ্ডল আর নেই, তাঁর প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন জামালপুরে অংশীজনদের সাথে সমঝোতা স্মারক ও কৃষি যন্ত্রপাতি বিতরণ বিএনপিনেতা জিএস ফিরোজ মিয়ার গণসংযোগ, লিফলেট বিতরণ সংসদ সদস্য শামীম তালুকদারের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল বকশীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

নকলায় ভিজিএফ চাল বিতরণ শুরু

নকলা : ভিজিএফ এর চাল বিতরণ করেন সংসদ সদস্য প্রকৌশলী মোহাম্মদ ফাহিম চৌধুরী। ছবি : বাংলারচিঠিডটকম

শেরপুরের নকলা উপজেলায় আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুস্থ, অসহায়, দুর্যোগে আক্রান্ত ও হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।

১০ মার্চ, মঙ্গলবার উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ (ডিডিএম) এই কর্মসূচির আয়োজন করে। বিতরণ কার্যাক্রম বাস্তবায়ন করে গৌড়দ্বার ইউনিয়ন পরিষদ কার্যালয়।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় সুবিধাভোগীদের মাঝে বিনামূল্যে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই কর্মসূচির উদ্বোধন করেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য প্রকৌশলী মোহাম্মদ ফাহিম চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর আলম।

এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিএনপিনেতৃবৃন্দ ও সাংবাদিকসহ ইউনিয়ন পরিষদের সদস্য ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

সংসদ সদস্য প্রকৌশলী মোহাম্মদ ফাহিম চৌধুরী বলেন, সরকারের মানবিক সহায়তা কর্মসূচির মাধ্যমে দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো হচ্ছে। ঈদকে সামনে রেখে এসব সহায়তা তাদের মাঝে কিছুটা স্বস্তি বয়ে আনবে।

জনপ্রিয় সংবাদ

আবৃত্তিতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ জামালপুরের মারিয়া

নকলায় ভিজিএফ চাল বিতরণ শুরু

আপডেট সময় ১১:০৬:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬