ঢাকা ০৮:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস উদযাপিত সরিষাবাড়ীতে দিনমজুর দম্পতির ৪টি ষাঁড় পুড়ে ছাই, সর্বস্বান্ত পরিবার নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল ইসলামপুরে সিরাজগঞ্জে ৮৫২ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (র.) ফাউন্ডেশন খেলাধুলায় জাতীয় গণ্ডি পেরিয়ে নারীরা আন্তর্জাতিক অঙ্গনে নেতৃত্ব দেবে : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এয়ারবাসের উড়োজাহাজ দ্রুত সরবরাহের আহ্বান বিমানমন্ত্রীর আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেল জামালপুরের কাশফিয়া মাদারগঞ্জে ভিজিএফের চাল বেচাকেনার দায়ে ব্যবসায়ীকে জরিমানা, চাল জব্দ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জামালপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

জামালপুরসহ তিন জেলায় ৪৩ প্লাটুন বিজিবি মোতায়েন

জামালপুর : প্রেস ব্রিফিংয়ে বক্তব্য রাখেন জামালপুর ব্যাটালিয়ন ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান। ছবি : বাংলারচিঠিটিকম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুরসহ তিনটি জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি মোতায়েন নিয়ে জামালপুরে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। ৫ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার দুপুরে শহরের বিজিবি ক্যাম্পে এই প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়।

জামালপুর ব্যাটালিয়ন ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান এ সময় বক্তব্য রাখেন। তিনি সাংবাদিকদের বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষায় বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে। জামালপুর ব্যাটালিয়ন ৩৫ বিজিবির সদস্যরা আগামী ৮ ফেব্রুয়ারি, রবিবার থেকে ১৪ ফেব্রুয়ারি, শনিবার পর্যন্ত জামালপুর, কুড়িগ্রাম ও টাঙ্গাইল জেলার ২১টি উপজেলার ১৪টি সংসদীয় আসনে দায়িত্ব পালন করবে। ২১টি উপজেলার ২১টি অস্থায়ী বেস ক্যাম্পের মাধ্যমে এসব এলাকায় মোট ৪৩ প্লাটুনে নয় শতাধিক বিজিবি সদস্য মোতায়েন থাকবে। জামালপুরের পাঁচটি সংসদীয় আসনে ১৬ প্লাটুন, কুড়িগ্রামের একটি সংসদীয় আসনে আট প্লাটুন ও টাঙ্গাইলের আটটি সংসদীয় আসনে ১৯ প্লাটুন করে বিজিবি মোতায়েন থাকবে।

এর মধ্যে জামালপুরের দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ এবং কুড়িগ্রামের রৌমারী ও রাজিবপুর উপজেলায় সেনাবাহিনীর পরিবর্তে এককভাবে বিজিবি স্ট্রাইকিং ফোর্স হিসাবে কাজ করবে। তবে চরাঞ্চল ও দুর্গম এলাকায় বিশেষ নজরদারী রাখা হবে বলে জানান ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান।

জামালপুর : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জামালপুরসহ তিন জেলায় ৪৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হচ্ছে। ছবি : বাংলারচিঠিটিকম

তিনি আরও বলেন, প্রতিটি ভোটকেন্দ্রে নিয়মিত রেকি ও নিরাপত্তা মূল্যায়ন কার্যক্রম চলমান রয়েছে। ভোটারেরা যাতে নিরাপদে, নির্বিঘ্নে তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে সেজন্য আমরা কাজ করছি। ভয়ভীতি প্রদর্শন, মারমারি, সহিংসতা, জোর করে ব্যালটে সিল মারা, ব্যালট পেপার বা ব্যালট বাক্স ছিনতাই রোধে সর্বোচ্চ সর্তকর্তা নেয়া হয়েছে। এছাড়াও যেকোনো অনাকাঙ্খিত পরিস্থিতি মোকাবেলা করতে রিজার্ভ ফোর্স প্রস্তুত থাকবে।

প্রেস ব্রিফিংয়ে জামালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি এম. এ. জলিল ও সাধারণ সম্পাদক মুকুল রানা, প্রেসক্লাব জামালপুরের সভাপতি মোখলেছুর রহমান লিখন ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন লে. কর্নেল হাসানুর রহমান।

জনপ্রিয় সংবাদ

প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

জামালপুরসহ তিন জেলায় ৪৩ প্লাটুন বিজিবি মোতায়েন

আপডেট সময় ১০:০১:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬