ঢাকা ০৪:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী আগামী ৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল পাঁচ বছরে মাদারগঞ্জে এক লাখ গাছ লাগানোর ঘোষণা বিএনপির সরিষাবাড়ীতে মাদক জুয়ার বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে জিঞ্জিরাম নদীর ভাঙন, বিলীন হচ্ছে বসতবাড়ি জামালপুরে ৩ দিনব্যাপী ফল মেলা শুরু জামালপুরে মেয়র পদে নির্বাচন করতে আগ্রহী সোহেল রানা খানের আলোচনা সভা অনুষ্ঠিত জমজমাট আয়োজনে ‘জামালপুর জেলা সমিতি অব নর্থ আমেরিকা ইনক’র অভিষেক অনুষ্ঠিত মাদারগঞ্জে চরাঞ্চলের ২৩০ পরিবার পেল হাঁস-মুরগি জামালপুরে জেসমিন প্রকল্পের সেরা চর্চা বিষয়ক মিডিয়া অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

জামায়াতে ইসলামী কখনো দুর্নীতি করে না : আব্দুল আওয়াল

সরিষাবাড়ী : বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী আইনজীবী আব্দুল আওয়াল। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাড়িপাল্লা প্রতীকের এমপি প্রার্থী আইনজীবী আব্দুল আওয়াল বলেছেন, আদর্শ ও কল্যাণমুখী বাংলাদেশ গড়তে জামায়াতে ইসলামীর বিকল্প নেই। স্বাধীনতার পরবর্তী সময়ে কোন দল বাংলাদেশের উন্নয়ন নিয়ে ভাবেননি। দেশের সম্পদ দুর্নীতি করে নিজেরাই সম্পদের পাহাড় গড়েছেন। জামায়াতে ইসলামীর কোন সদস্য কখনো দুর্নীতি করে না। আগামীদিনে জনগণের ভোটে রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে দুর্নীতি করবে না।

২৫ জানুয়ারি, রবিবার সন্ধ্যায় সরিষাবাড়ী উপজেলা চত্বর এলাকায় বাংলাদেশ জমিঈয়তে আহলে হাদিস উপজেলা কমিটির সভাপতি মাওলানা হাবিবুর রহমান ফারুকীর সভাপতিত্বে পৌরসভার ১ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর নির্বাচনী কার্যালয় উদ্বোধনের সময় আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় জামায়াতে ইসলামী সর্বদাই অঙ্গীকারবদ্ধ। জামায়াতে ইসলামী দেশ পরিচালনায় দ্বায়িত্ব পেলে ন্যায়, নীতি ও ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা পরিচালিত করবে। জামায়াতে ইসলামী বিগত ১৭ বছর স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি। আমাদের সাথে আরও কিছু রাজনৈতিক দল ছিল। ১৭ মাসেই তাদের কথাবার্তা এখন পরিবর্তন হয়ে গেছে। তারা সেই পতিত সরকারের মতই কথাবার্তা বলছেন। ক্ষমতা আর রাজনীতির স্বার্থে তাদের এই কথাবার্তা। ১২ ফেব্রুয়ারি দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে দেশ পরিচালনা করার সুযোগ দিতে সবাইকে অনুরোধ জানান তিনি।

জামায়াতে ইসলামী পৌর ১ নম্বর ওয়ার্ড কমিটির সভাপতি মাওলানা নাছির উদ্দীনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, সাবেক স্কুল শিক্ষক মামুনুর রশীদ সবুজ, মো. আলী জিন্নাহ, মজিবর রহমান, চাঁন মিয়া, রায়হান মিয়াসহ জামায়াতে ইসলামীর বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীবৃন্দ।

জনপ্রিয় সংবাদ

জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী

জামায়াতে ইসলামী কখনো দুর্নীতি করে না : আব্দুল আওয়াল

আপডেট সময় ১১:০২:১২ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬