ঢাকা ০৮:২১ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা, আসামি সাইদুর মুন্সিকে ৮ বছরের জেল সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ৫ নভেম্বর খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন ডিসেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা

মেলান্দহে গণঅধিকার পরিষদের মনোনয়ন প্রত্যাশী লিটন মিয়ার পথসভা

মেলান্দহ : বক্তব্য রাখেন মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে গণঅধিকার পরিষদের মনোনয়ন প্রত্যাশী লিটন মিয়া। ছবি : বাংলারচিঠিডটকম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জনসাধারণের সর্মথন পেতে জামালপুরের মেলান্দহে গণঅধিকার পরিষদের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ নভেম্বর, রবিবার রাত ৮টার দিকে গণঅধিকার পরিষদ ঘোষেরপাড়া ইউনিয়নের আয়োজনে পূর্ব ছবিলাপুর গ্রামে এ পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় চাঁন মিয়া আকন্দের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের গণঅধিকার পরিষদের মনোনয়ন প্রত্যাশী ও বাংলাদেশ যুব অধিকার পরিষদ জামালপুর জেলা শাখার সভাপতি লিটন মিয়া।

প্রধান অতিথির বক্তব্যে লিটন মিয়া বলেন, গত জুলাই আন্দোলনে গণঅধিকার পরিষদ সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। আগামী নির্বাচনে যদি গণঅধিকার পরিষদ সংসদে যেতে পারে তাহলে আপনাদের ন্যায্য অধিকারটা আদায় করে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব। এখনও শিক্ষাখাতে অনেক দুর্নীতি চলছে। অনেক অনিয়ম আছে। সেইগুলো নির্মূল করার জন্য চেষ্টা করব।

তিনি আরও বলেন, ইতিপূর্বে আপনারা যদি প্রধানমন্ত্রী নির্বাচন করতে ভুল না করতেন তাহলে আর নতুন করে এই দেশকে স্বাধীন করতে হত না। তাই সামনের দিনে যেন আপনাদের সিদ্ধান্ত নিতে ভুল না হয় সেদিকে খেয়াল রাখবেন।

লিটন মিয়া বলেন, নেতৃত্বকে ঠিক রাখার জন্য নতুন করে আবার আমাদের দেশে একটা স্বাধীনতা হয়েছে। সেই স্বাধীনতা কি আজও আমরা পাইছি? পাইনি। কিছু কিছু জায়গায় দেখতেছি পাথর দিয়ে মাথা ফাটানো হচ্ছে। এই পাথর দিয়া মাথা ফাটানোর রাজনীতি দেখতে চাইনি। আমরা শান্তিপূর্ণ একটা রাজনীতি চাই। শান্তিপূর্ণ একটা রাষ্ট্র চাই। শান্তিপূর্ণ একটা এলাকা চাই।

গণধিকারের পথসভায় মেলান্দহ ছাত্র অধিকার পরিষদের সভাপতি ওলি উল্লাহ, সহ-সভাপতি রিফাত রাহি, স্থানীয় গণঅধিকার পরিষদের নেতা সামিউল ইসলাম, সোহাগ রানা, জাহাঙ্গীর আলম হিমেল, সামিউল ইসলাম জয়সহ জেলা ও উপজেলা ছাত্র, যুব ও গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী

মেলান্দহে গণঅধিকার পরিষদের মনোনয়ন প্রত্যাশী লিটন মিয়ার পথসভা

আপডেট সময় ১০:৩৯:৫৬ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫