ঢাকা ০৫:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে জিঞ্জিরাম নদীর ভাঙন, বিলীন হচ্ছে বসতবাড়ি জামালপুরে ৩ দিনব্যাপী ফল মেলা শুরু জামালপুরে মেয়র পদে নির্বাচন করতে আগ্রহী সোহেল রানা খানের আলোচনা সভা অনুষ্ঠিত জমজমাট আয়োজনে ‘জামালপুর জেলা সমিতি অব নর্থ আমেরিকা ইনক’র অভিষেক অনুষ্ঠিত মাদারগঞ্জে চরাঞ্চলের ২৩০ পরিবার পেল হাঁস-মুরগি জামালপুরে জেসমিন প্রকল্পের সেরা চর্চা বিষয়ক মিডিয়া অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত যমুনায় নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার আবৃত্তিতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ জামালপুরের মারিয়া জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবি জানালো দেওয়ানগঞ্জবাসী
মাদক নয়, খেলাধুলায় হবে জয়

মহেশপুরে ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন নান্দিনা তারুণ্য উদ্যমী সংঘ স্পোর্টিং ক্লাব

জামালপুর : ফাইনাল খেলা শেষে অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন। ছবি : বাংলারচিঠিডটকম

মাদক নয়, খেলাধুলায় হবে জয় এই স্লোগানকে সামনে রেখে মহেশপুর “ভাইকিংস” ক্লাবের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ২-০ গোলে খড়খড়িয়া দুরন্ত স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে নান্দিনা তারুণ্য উদ্যমী সংঘ স্পোর্টিং ক্লাব।

টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধন অনুষ্ঠান ২৪ অক্টোবর, শুক্রবার বিকালে জামালপুর সদর উপজেলার মহেশপুর ইসলামিয়া দাখিল মাদরাসা মাঠে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদরাসাটির সভাপতি ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপ-প্রধান যন্ত্র প্রকৌশলী মো. মনিরুজ্জামান। প্রধান অতিথি বলেন, তরুণ যুবসমাজকে জাগ্রত রাখার অন্যতম মাধ্যম হলো খেলাধুলা। খেলাধুলায় সময় ব্যয় করলে শরীর স্বাস্থ্য যেমন ভালো থাকে। অন্যদিকে সুন্দর সমাজ গঠনে তারা ভূমিকাও রাখেতে পারে। স্থানীয় তরুণ যুবসমাজকে খেলাধুলার সুযোগ করে দিতে হবে। তারাই সমাজ থেকে মাদক নির্মূলে অন্যতম ভূমিকা রাখতে পারবে।

জামালপুর : ফাইনাল খেলা অনুষ্ঠান মঞ্চে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মালেশিয়া প্রবাসী মো. মামুনুর রশিদ বাবু, দক্ষিণ কোরিয়া প্রবাসী মো. আব্দুর রউফ শাকিল, সৌদি আরব প্রবাসী মো. বাহেজ আলী প্রমুখ। ​এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. রাসেল আহাম্মেদ, সমাজসেবক মো. রিপুল হোসাইন আলিফ ও সমাজসেবক মো. সোহানুর রহমান সোহাগ।

ফাইনাল খেলার উদ্বোধন করেন স্থানীয় ৩ নম্বর ওয়ার্ড বিএনপিনেতা মো. চাঁন মিয়া। খেলা শেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন।

ক্লাবের সদস্য রবিউল আওয়াল রবি, মো. আব্দুল্লাহ আল নোমান, মো. লাভলু, মো. জামিল, মো. সেবু, মো. হাবিব ও অন্যান্য সদস্যদের সার্বিক তত্ত্বাবধানে টুর্নামেন্টের ফাইনাল খেলা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়। বিপুল সংখ্যক দর্শক খেলা উপভোগ করতে মাঠে ভিড় করেন।

মহেশপুর ভাইকিংস ক্লাবের​ ক্লাবের সদস্য রবিউল আওয়াল রবি এ প্রতিবেদককে বলেন, এই ফুটবল টুর্নামেন্টের মূল লক্ষ্য হল যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা। একটি সুন্দর ও আদর্শ সমাজ গঠন করা। টুর্নামেন্টটি আগামীতেও আয়োজন করা হবে বলে জানান তিনি।

জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে জিঞ্জিরাম নদীর ভাঙন, বিলীন হচ্ছে বসতবাড়ি

মাদক নয়, খেলাধুলায় হবে জয়

মহেশপুরে ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন নান্দিনা তারুণ্য উদ্যমী সংঘ স্পোর্টিং ক্লাব

আপডেট সময় ১০:৪৪:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫