ঢাকা ০৯:৩৩ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বকশীগঞ্জে বাসচাপায় বউ-শাশুড়ি নিহত মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক : প্রধানমন্ত্রী শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যােগে জামালপুরে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত শেরপুরে আন্তর্জাতিক পোডিয়াট্রি দিবস পালিত প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস উদযাপিত সরিষাবাড়ীতে দিনমজুর দম্পতির ৪টি ষাঁড় পুড়ে ছাই, সর্বস্বান্ত পরিবার নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল ইসলামপুরে সিরাজগঞ্জে ৮৫২ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (র.) ফাউন্ডেশন খেলাধুলায় জাতীয় গণ্ডি পেরিয়ে নারীরা আন্তর্জাতিক অঙ্গনে নেতৃত্ব দেবে : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

ইসলামী আন্দোলন বাংলাদেশকে ভয় দেখিয়ে লাভ নেই : সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম

জামালপুর : বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। ছবি : বাংলারচিঠিডটকম

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, চব্বিশের গণঅভ্যুত্থানের পর আবারও আগের ধারাবাহিকতায় চাঁদাবাজেরা আসবে, খুনিরা আসবে, আবারও স্টেশন দখলকারীরা আসবে, ঘাট দখলকারীরা আসবে, দিল্লিতে বৃষ্টি পড়লে বাংলাদেশে ছাতা ধরবে। এটার জন্য মানুষ জীবন দেয়নি। প্রয়োজন হলে আবারও বাংলাদেশকে স্বাধীন করার জন্য রাজপথে মানুষ নামবে।

৭ আগস্ট, রবিবার বিকালে জামালপুর শহরের ফৌজদারী মোড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখা আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ৫৩ বছর দেশে যে পদ্ধতিতে নির্বাচন হয়েছে সেই নির্বাচনগুলোতে দিনের ভোট রাতে দেওয়া হয়েছে। ভোটকেন্দ্র দখল করে নিজেদের প্রার্থীর পক্ষে ব্যালট বাক্স ভরা হয়েছে। অযোগ্য লোকগুলোকে দিয়ে সংসদ বানিয়েছে। গানের আড্ডালয় বানিয়েছে। গানের আড্ডালয় কি আমাদের সংসদ। নাকি দেশ সুন্দর করার জন্য সংসদ? সেখানে তামাশা করা হয়েছে।

তিনি বলেন, তাই আমরা পিআর পদ্ধিতিতে নির্বাচন চেয়েছি। কেন? ৩৫ থেকে ৪০ শতাংশ ভোট পেয়ে যারা দেশ পরিচালনা করে। এককভাবে ক্ষমতায় যায়। এরপর সংবিধানকে চটি বই হিসেবে ব্যবহার করে। যখন মনে চায় সেই রকমই সংবিধান পরিবর্তন করে। তাই কেউ কথা না বললেও আমাদের কথা বলতেই হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশকে ভয় দেখিয়ে, চোখ রাঙিয়ে লাভ নেই।

ইসলামী আন্দোলন বাংলাদেশ জামালাপুর জেলা শাখার সভাপতি মুফতি মোস্তফা কামালের সভাপতিত্বে জনসমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী যুগ্মমহাসচিব মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক ডাক্তার নাসির উদ্দিন, শুরা সদস্য ডাক্তার সৈয়দ ইউনুছ আহাম্মদ প্রমুখ।

জনপ্রিয় সংবাদ

বকশীগঞ্জে বাসচাপায় বউ-শাশুড়ি নিহত

ইসলামী আন্দোলন বাংলাদেশকে ভয় দেখিয়ে লাভ নেই : সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম

আপডেট সময় ০৯:৪০:৫৬ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫