ঢাকা ০৬:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টানা দুই মাস ধরে ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি তদন্ত নাজমুল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ ‘বিশেষ সৌর বিদ্যুৎ স্থাপন বিল-২০২৬’ দ্রুত সংসদে প্রতিবেদন আকারে উপস্থাপনের সিদ্ধান্ত নভেম্বরের প্রথম ১০ দিনে ১৪০ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স ট্রাম্পের মানহানি মামলায় বিবিসির অব্যাহতির আবেদন খারিজ, বিচার চলবে বিষাক্ত ধোঁয়ায় বিপর্যস্ত ভারতের বায়ুদূষণ পরিমাপক যন্ত্র আবুধাবিতে দ্বিতীয় দিনের মতো রাশিয়া-ইউক্রেন আলোচনা শুরু নতুন শো-রুমে নতুন উদ্যমে ব্যবসা শুরু করলেন উদ্যোক্তা সুমী শেরপুর স্বঘোষিত ব্রহ্মচারী প্রবীরকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ

রক্তের বন্ধনের সাবেক সম্পাদক খালেদুলের স্মরণসভা অনুষ্ঠিত

জামালপুর : স্মরণসভায় বক্তব্য রাখেন অধ্যক্ষ অধ্যাপক মো. হারুন অর রশিদ। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের স্বেচ্ছাসেবী সংগঠন রক্তের বন্ধনের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত খালেদুল ইসলাম সায়েমের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৪ আগস্ট, বৃহস্পতিবার বিকালে জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজে রক্তের বন্ধন জামালপুর অনুষ্ঠানের আয়োজন করে।
রক্তের বন্ধনের সভাপতি হাসান আলীর সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন রক্তের বন্ধনের প্রধান উপদেষ্টা, প্রধান পৃষ্ঠপোষক ও সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. হারুন অর রশিদ। এছাড়াও রক্তের বন্ধন আশেক মাহমুদ কলেজ শাখার উপদেষ্টা সহকারী অধ্যাপক আমানুল্লাহ আল মারুফ, রক্তের বন্ধন জামালপুরের উপদেষ্টা শংকর চন্দ্র কর্মকার গোপাল, জাহাঙ্গীর সেলিম, আতিকুর রহমান সুমন, ওয়াহিদুজ্জামান রবিন, রক্তের বন্ধনের যুগ্মসাধারণ সম্পাদক নাহিদ মণ্ডল, দপ্তর সম্পাদক আয়নাল হক আকাশ, কার্যনির্বাহী সদস্য আসমাউল আসিফ, রুহুল আমীন, রক্তের বন্ধন আশেক মাহমুদ কলেজ শাখার সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বাপ্পী, রক্তের বন্ধন ঝাউগড়া শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মোবারক হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, রক্তের বন্ধনের সাবেক সাধারণ সম্পাদক খালেদুল ইসলাম মানুষের জন্য বেশ নিবেদিত ছিলেন। তার সাংগঠনিক দক্ষতা ও বিভিন্ন বিষয়ের জ্ঞান সবাইকে মুগ্ধ করতো। গত বছরের ১৪ আগস্ট ভোরে মাত্র ৩০ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। পরে প্রয়াত খালেদুল ইসলামের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন রক্তের বন্ধনের সাধারণ সম্পাদক হামিদুল হক সীমান্ত।

জনপ্রিয় সংবাদ

টানা দুই মাস ধরে ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি তদন্ত নাজমুল

রক্তের বন্ধনের সাবেক সম্পাদক খালেদুলের স্মরণসভা অনুষ্ঠিত

আপডেট সময় ০৮:৫৭:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫