ঢাকা ১১:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভিক্ষার চালেই চলে বৃদ্ধ দম্পতির সংসার, সড়কের পাশে ঝুপড়িতে মানবেতর জীবন বকশীগঞ্জে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা জামালপুরে ১০০ এতিম শিক্ষার্থী পেল দোস্ত এইডের শিক্ষাবৃত্তি সরকার কারিগরি শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে : ওয়ারেছ আলী মামুন নকলায় ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন ফাহিম চৌধুরী ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল তিন দিনের নাট্যোৎসবে মঞ্চস্থ হচ্ছে সাদিয়া তাবাসসুম বৃষ্টি রচিত নাটক ‘ঊনচাঁদ’ বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিক পালিত বিএনপির সাবেক মহাসচিব সালাম তালুকদার স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

নকলায় পুনর্বাসিত হল আরও ৬ ভিক্ষুক

নকলা : প্রধান অতিথি ও অন্যান্য অতিথিদের সাথে পুনর্বাসিত ছয়জন ভিক্ষুক। ছবি : বাংলারচিঠিডটকম

ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসূচির আওতায় শেরপুরের নকলায় আরও ছয়জন ভিক্ষুককে পুনর্বাসন করা হয়েছে। ১৪ জুলাই, সোমবার দুপুরে নকলা উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তাদেরকে পুনর্বাস সহায়তা দেওয়া হয়।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রুমান হাসানের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন ময়মনসিংহ বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের অতিরিক্ত পরিচালক দেবাশীষ সরদার।

প্রধান অতিথি তার বক্তব্যে দেবাশীষ সরদার বলেন, সরকারের ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির আওতায় আজ ছয়জন ভিক্ষুককে পুনর্বাসিত করা হল। তাদের মধ্যে পাঁচজন বিক্ষুককে মালামালসহ টং মুদি দোকান ও একজনকে কাপড়সহ বিভিন্ন উপকরণ দিয়ে সহায়তা করা হয়েছে। এর আগে আরও ৩৪ জন ভিক্ষুককে পুনর্বাসিত করা হয়েছে। ভিক্ষুকমুক্ত নকলা তথা ভিক্ষুকমুক্ত বাংলাদেশ গড়তে আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।

এ সময় জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক এ টি এম আমিনুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহঙ্গীর আলম, সহকারী সমাজসেবা কর্মকর্তা মো. মাহমুদুল হাসান, দৈনিক যায়যায়দিন ও বাংলারচিঠিডটকম এর সাংবাদিক শফিউল আলম লাভলুসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

নকলায় পুনর্বাসিত হল আরও ৬ ভিক্ষুক

আপডেট সময় ০৮:৩৩:২১ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫