ঢাকা ১১:১৬ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে আমার জীবন আমার স্বপ্ন উদযাপন লাঙ্গলজোড়ায় ইটের সলিং রাস্তার উদ্বোধন সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য সমতার সুযোগ নিশ্চিত করতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী গৃহভিত্তিক কর্মীদের সোস্যাল মিডিয়া বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষককে হত্যার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত জামালপুরে লেখক সমিতির স্মারকলিপি পেশ অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি আইন, ২০২৬ এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন শেরপুরে ৩ বিএনপি নেতার সাজা বাতিল ও মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন

জামালপুরে আমার জীবন আমার স্বপ্ন উদযাপন

জামালপুর : অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী। ছবি : বাংলারচিঠিডটকম

প্রতিটি শিশুর জন্য আমাদের স্বপ্ন, জীবন তার ভরে উঠুক পরিপূর্নতায়; প্রতিটি হৃদয়ের জন্য আমাদের প্রার্থনা, অর্জিত হয় যেন তা ইচ্ছার দৃঢ়তায়- এই বাণীর আলোকে প্রতিটি শিশু, কিশোরের শুদ্ধ জীবন চর্চা ও স্বপ্ন বুনন ও বাস্তবায়নের মাধ্যমে প্রতিষ্ঠিত মানুষ হবার লক্ষ্যপূরনের জন্য আমার জীবন, আমার স্বপ্ন উদযাপন এবং বার্ষিক শিশু, কিশোর সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

জামালপুর : অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুলিশ সুপার ফারহানা ইয়াসমিন। ছবি : বাংলারচিঠিডটকম

উন্নয়ন সংঘ ও ওয়ার্ল্ড ভিশন যৌথভাবে বাস্তবায়নাধীন জামালপুর এরিয়া প্রোগ্রামের উদ্যোগে ১৯ আগস্ট, বুধবার জামালপুর শহরের সাফুয়ান সদ্য অডিটরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী। এতে সভাপতিত্ব করেন উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম।

জামালপুর : পুষ্টি প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

সমাবেশে জেলা প্রশাসক জামালপুর এরিয়া প্রোগ্রামের সময়োপযোগী আয়োজনের প্রতি ধন্যবাদ জানিয়ে বলেন, আমার জীবন আমার স্বপ্নকে আমাদের স্বপ্নে পরিণত করতে হবে। তিনি মার্টিন লোথার কিং এর বিখ্যাৎ উক্তি ‘আই হ্যাব এ ড্রিম’ এর উদাহরণ টেনে সাদা, কালোর বিভেদ ভুলে একটি সাম্য, বৈষম্যমুক্ত পৃথিবী গড়ে তোলাসহ স্বপ্ন নিয়ে লাগসই আলোচনা করেন।

জীবন থেকে নেয়া মানুষ হয়ে উঠার গল্প, স্বপ্ন পূরণের দৃঢ়তা ও সকল প্রতিকূলতা মোকাবেলা করে আশাভরা পথে এগিয়ে যাবার গল্প শোনান পুলিশ সুপার ফারহান ইয়াসমিন। তিনি ইতিবাচক ঘটনার উদাহরণ টেনে হলরুমে উপস্থিত ছয় শতাধিক শিশু-কিশোরদের অনুপ্রাণিত হওয়ার মত আলোচনা করেন। প্রতিটি অংশগ্রহণকারী তার আলোচনায় আন্দোলিত ও আপ্লুত হয়ে উঠেন। তিনি মঞ্চ থেকে নেমে শিশু-কিশোরদের পাশে গিয়ে হেঁটে কথা বলেন। তার কথাগুলো মন্ত্রমুগ্ধের মত সবাই শোনেন।

জামালপুর : অতিথিবৃন্দ শিশুদের আঁকা দেয়াল পত্রিকা দেখেন। ছবি : বাংলারচিঠিডটকম

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে নিজেদের সফলগাঁথা জীবনের স্বপ্নপূরণের গল্প শোনান জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন আখতার, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রোকোনুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আইনজীবী রিশাদ রেজোয়ান বাবু, সিভিল সার্জনের প্রতিনিধি ডা. রোকশানা আক্তার, নার্সিং ইন্সটিটিউটের অধ্যক্ষ শাহজাদী মাহমুদা, জামালপুর জেলা ক্রীড়া কর্মকর্তা আফরিন আক্তার মনি, সাংবাদিক আনোয়ার হোসেন মিন্টু, ইউএনএফপিএ এর ফিল্ড অফিসার আতাহার আলী, জামালপুর এরিয়া প্রোগ্রামের সিনিয়র ম্যানেজার অরবিন্দ সিলভেস্টার গোমেজ, উন্নয়ন সংঘের স্ক্রিপ্ট প্রকল্পের ম্যানেজার লিটন সরকার, ওয়ার্ল্ড ভিশনের জেসমিন প্রকল্পের উপজেলা সমন্বয়কারী সুজিত চিসিম, জেলা শিশু ফোরামের সাধারণ সম্পাদক জিশান, সদস্য ফারহানা, মেহেদী প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন জামালপুর এরিয়া প্রোগ্রাম ম্যানেজার মিনারা পরাভীন। অনুষ্ঠানে শিশু-কিশোর, যুবক, শিক্ষক, এনজিও প্রতিনধিসহ ৬১০ জন প্রতিনিধি অংশ নেন। আলোচনা সভা শেষে পুষ্টি প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে অতিথিরা শিশুদের আঁকা ছবি, দেয়াল পত্রিকা ঘুরে দেখেন এবং ভূয়সী প্রশংসা করেন।

জনপ্রিয় সংবাদ

জামালপুরে আমার জীবন আমার স্বপ্ন উদযাপন

জামালপুরে আমার জীবন আমার স্বপ্ন উদযাপন

আপডেট সময় ১০:২৩:০৩ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬