ঢাকা ০৫:০৩ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী জামালপুরে বজ্রপাত রোধ ও পরিবেশ রক্ষায় তিন শতাধিক তালবীজ রোপণ হৃদয়ের রেকর্ডগড়া ডাবল সেঞ্চুরিতে তৃতীয় দিন বাংলাদেশের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জামালপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত মাদারগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত বকশীগঞ্জে অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সাংবাদিক লায়নের পিতার ৭ম মৃত্যুবার্ষিকী পালিত প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান ৭৫ কোটি টাকা নিয়ে উধাও দুই এনজিও

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপেও জয়ের ধারা ধরে রাখতে চান আফঈদা

জামালপুর : বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক আফঈদা খন্দকার। ছবি : বাংলারচিঠিডটকম

আসন্ন অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপেও জয়ের ধারা ধরে রাখার লক্ষ্যের কথা জানিয়েছেন বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক আফঈদা খন্দকার। ঢাকার বসুন্ধরার কিংস এরেনায় আগামী ১১-২১ জুলাই পর্যন্ত সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ষষ্ঠ আসর অনুষ্ঠিত হবে। ভারতের সাথে যৌথভাবে আগের আসরের চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। তবে এবারের আসরে ভারত অংশ নিচ্ছে না।

৯ জুলাই বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আফঈদা বলেছেন, এএফসি এশিয়ান কাপ বাছাইপর্ব খেলে আসার পর আমাদের এই দলটি সাফের প্রস্তুতিতে খুব কম সময় পেয়েছে। কোচ যেভাবে বলেছেন সেভাবেই আমরা অনুশীলণ করার চেষ্টা করেছি। আমাদের এই দলটি দক্ষিণ এশিয়ার বর্তমান চ্যাম্পিন। সে কারণেই জয়ের ধারা বজায় রাখতে চাই।

আফঈদা আরও বলেছেন, এই টুর্নামেন্টে অংশ নেয়া প্রতিটি দলই ভাল ও শক্তিশালী। কোন দলকেই খাটো করে দেখার সুযোগ নেই। ম্যাচ বাই ম্যাচ লক্ষ্যস্থির করে বাংলাদেশ নিজেদের সর্বোচ্চটা দেবার চেষ্টা করবে। দলের প্রতিটি খেলোয়াড়ের সাথে জুনিয়রদের বোঝাপড়াটা দুর্দান্ত। কারণ সিনিয়র ও জুনিয়ার দলের সকলে মিলে কোচ পিটার বাটলারের সাথে একসাথেই অনুশীলন করে থাকে।

সদ্য সমাপ্ত এএফসি এশিয়ান কাপ বাছাইপর্ব খেলে এসে মনোযোগ নষ্ট হয়েছে কিনা এবং সে কারণে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে কোন ধরনের চ্যালেঞ্জ অনুভব করছেন কিনা এমন প্রশ্নের উত্তরে আফঈদা বলেছেন, একজন খেলোয়াড় যখন মাঠে খেলতে নামে তখন প্রতিপক্ষ যেই হোক না কেন পরিপূর্ণ মনোযোগ দিয়েই সে মাঠে থাকে। আমরা পরিপূর্ণ মনোযোগ দিয়েই মাঠে নামবো এবং প্রতি ম্যাচে জয়ের লক্ষ্য থাকবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত জাতীয় দলের প্রধান কোচ পিটার জেমস বাটলার বলেছেন, এশিয়ান কাপ থেকে আসার পর এই দলটি একটি ভিন্ন মানের টুর্নামেন্টে খেলতে যাচ্ছে। টুর্নামেন্টকে একটি ডেভেলপমেন্ট টুর্নামেন্ট হিসেবে দেখা হচ্ছে। এই ধরনের টুর্নামেন্ট খেলোয়াড়দের নিজেদের প্রস্তুত করে তোলার একটি দারুন সুযোগ বলেও বাটলার মনে করেন। কারণ একজন খেলোয়াড়ের নিজস্ব পারফরমেন্সটাই প্রথমে জরুরি, ফলাফল নয়।

বাফুফে ও এএফসি সদস্য এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের উইমেন্স উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরন জানিয়েছেন, গত আসরের তুলনায় এবারের সাফ কিছুটা ভিন্ন আঙ্গিকে অনুষ্ঠিত হচ্ছে। টুর্নামেন্টের ম্যাচগুলো রাউন্ড রবিন লিগে আয়োজিত হবে। সর্বোচ্চ পয়েন্ট সংগ্রহকারী দলটি চ্যাম্পিয়ন হবার কৃতিত্ব অর্জন করবে।

কিরন জানান, এবার যেহেতু ভারত অংশ নিচ্ছে না তারপরও আমরা প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচ উপহার দিয়ে চ্যাম্পিয়নশিপ ধরে রাখার চেষ্টা করব। বয়সভিত্তির পর্যায়ে আমাদের ধারাবাহিক সাফল্য আছে। সে কারণেই আমরা এই ধারা নষ্ট করতে চাইনা। সাফল্য ধরে রেখে সামনে এগিয়ে যেতে চাই। বাংলাদেশের সাম্প্রতিক পারফরমেন্স ফিফা র‌্যাঙ্কিংয়ে প্রভাব পড়বে। আগামী ৭ আগস্ট, বৃহস্পতিবার প্রকাশিতব্য নতুন র‌্যাঙ্কিংয়ে অবশ্যই বাংলাদেশের অবস্থানের উন্নতি হবে।

স্বাগতিক বাংলাদেশ ছাড়াও এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে নেপাল, ভূটান ও শ্রীলংকা। নেপাল এই টুর্নামেন্টে সর্বোচ্চ র‌্যাঙ্কধারী দল। তাদের র‌্যাঙ্কিং ১০০। তারপরের অবস্থানগুলোতে রয়েছে যথাক্রমে বাংলাদেশ ১২৮, শ্রীলংকা ১৫৯ ও ভূটান ১৭১। সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশীপের সবগুলো ম্যাচ বেসরকারি স্যাটেলাইট চ্যানেল টি-স্পোর্টস সরাসরি সম্প্রচার করবে। সূত্র : বিএসএস

কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপেও জয়ের ধারা ধরে রাখতে চান আফঈদা

আপডেট সময় ০৮:১৩:১৮ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫