ঢাকা ১২:৪২ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুর রেলওয়ে ওভারপাসে রাখা বোমাসদৃশ বস্তুটি বোমাই ছিল, ধ্বংস করেছে সেনাবাহিনী খেলাধুলার মাধ্যমে সামাজিক বিপ্লব ঘটাতে চাই: ক্রীড়া প্রতিমন্ত্রী সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব : প্রধানমন্ত্রী আসুন সবাই মিলে সুস্থ ও সুন্দর দেশ গড়ে তুলি : রাষ্ট্রপতি তারাকান্দিতে বিএনপির বিক্ষোভ, প্রতিবাদ সভা জামালপুরে হুমায়ূন উৎসব উদযাপিত এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী ভেটেরান্স ডে-তে ইরানের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে সাফাই গাইলেন ট্রাম্প ভুয়া তথ্য প্রতিরোধে বাংলা ফ্যাক্ট ১,১৭২টি ফ্যাক্টচেক প্রকাশ করেছে : তথ্য প্রতিমন্ত্রী নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

ইসলামপুরে ইউপি সদস্য খুন : জড়িত সন্দেহে আটক ২

ইসলামপুর : আটক মো. সালাম ও মো. চান মিয়া। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর কুলকান্দি ইউনিয়নের জিগাতলা গ্রামে ইউপি সদস্য আব্দুর রহিমকে (৫০) খুনের ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে দুই ব্যক্তিকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছে বিক্ষুব্ধ জনতা।

৩০ জুন, সোমবার দুপুরে জিগাতলা গ্রামের বিক্ষুব্ধ জনতা স্থানীয় আজাহার সরকারের ছেলে মো. সালাম (৪০) ও দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানি ইউনিয়নের চর হলকা হাওড়াবাড়ী গ্রামের সোবহান আলীর ছেলে মো. চান মিয়া (৩০) নামের দুই ব্যক্তিকে আটক করে গণপিটুনি দেয়। পরে ইসলামপুর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধ জনতার হাত থেকে তাদেরকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. স. ম আতিকুর রহমান এ প্রতিবেদককে বলেন, পুলিশের টহল টিম ও পিবিআই টিম ঘটনাস্থল থেকে দুই ব্যক্তিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে থানায় নিয়ে আসি। সংশ্লিষ্ট ঘটনায় জড়িত থাকলে হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদেরকে আদালতে সোপর্দ করা হবে।

২৮ জুন, শনিবার মধ্যরাতে প্রশাসনের লোক পরিচয় দিয়ে ইউপি সদস্য আব্দুর রহিমকে ঘরের বাইরে নিয়ে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে খুন করে। তিনি ওই ওয়ার্ডের দুইবারের ইউপি সদস্য ছিলেন।

জনপ্রিয় সংবাদ

জামালপুর রেলওয়ে ওভারপাসে রাখা বোমাসদৃশ বস্তুটি বোমাই ছিল, ধ্বংস করেছে সেনাবাহিনী

ইসলামপুরে ইউপি সদস্য খুন : জড়িত সন্দেহে আটক ২

আপডেট সময় ০৯:২৩:০৮ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫