ঢাকা ০৭:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা, আসামি সাইদুর মুন্সিকে ৮ বছরের জেল সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ৫ নভেম্বর খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন ডিসেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা

জামালপুর শহরে যুবদলের বিক্ষোভ মিছিল

জামালপুর : বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবদলের সদস্যসচিব মো. সোহেল রানা খান। ছবি : বাংলারচিঠিডটকম

দলীয় কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ ও এর দোসরদের চিহ্নিত করে বিচারের দাবিতে ২৬ জুন, বৃহস্পতিবার বিকালে জামালপুর জেলা যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের ব্যানারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

জামালপুর শহরের ফুলবাড়িআ ঈদগাহে সমাবেশ শেষে জামালপুর শহরের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বকুলতলা মোড়ে গিয়ে শেষ হয়।

বিক্ষোভ মিছিলপূর্বক ওই সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রাখনে জামালপুর জেলা যুবদলের সদস্য সচিব মো. সোহেল রানা খান। এ সময় তিনি বলেন, দলীয় কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ ও এর দোসরদের চিহ্নিত করে আইনের আওতায় এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। ফ্যাসিস্ট আওয়ামী লীগনেতা ও তাদের দোসরদের বাংলার মাটিতে ঠাঁই হবে না। তাদের যদি কেউ পুনর্বাসন করে তাদেরও ছাড় দেওয়া হবে না।

তিনি আরও বলেন, আমরা বর্তমান সরকারকে আহ্বান জানাই আগে জাতীয় সংসদ নির্বাচন দিন। আমরা এখন থেকে জাতীয় নির্বাচনের ভোট ভিক্ষা করব। আগামী দিনে বিএনপির ভোট যাতে বাড়ে সেই লক্ষ্যে কাজ করব। আগামী দিনে ধানের শীষে যাতে ভোট বাড়ে সেইভাবে কাজ করবো ইনশাআল্লাহ। একই সঙ্গে সকল প্রকার অপ্রীতিকর ঘটনার সঙ্গে জড়িত না হবার জন্য নেতা-কর্মীদের অনুরোধ জানান তিনি।

জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক ইকরামুল হক মানিকের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক শওকত জামান, সদস্য মোশাররফ হোসেন খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি হাবিবুর রহমান রতন, যুগ্ম-সম্পাদক আমজাদ হোসেন সুজন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, সাংগঠনিক সম্পাদক রকিবুল ইসলাম রকিব, জেলা শ্রমিক দলের সহ-সভাপতি সৈয়দ সেলিম জামান, সাবেক সহ-সাধারণ সম্পাদক শামীম হোসেন মঙ্গল, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ইমরান কায়ছার, সাবেক যুগ্ম-সম্পাদক মানিক প্রমুখ।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে জেলা যুবদল, জেলা স্বেচ্ছাসেবক দল ও জেলা ছাত্রদলের বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সমর্থকেরা অংশ নেন।

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী

জামালপুর শহরে যুবদলের বিক্ষোভ মিছিল

আপডেট সময় ০৮:২০:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫