ঢাকা-দেওয়ানগঞ্জ রেলপথ সংস্কার ও আন্ত:নগর বিজয় এক্সপ্রেস ট্রেনটি দেওয়ানগঞ্জ বাজার রেলস্টেশন পর্যন্ত চালু করার দাবিতে ইসলামপুর উপজেলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ২৫ জুন, বুধবার দুপুরে ইসলামপুর বাজার রেলস্টেশন প্লাটফর্মে ইসলামপুর উন্নয়ন ফোরাম এই মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধন ও পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক কেবিনেট সচিব ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এ এস এম আব্দুল হালিম। তিনি জনগনের দুর্ভোগ লাঘবে রেলপথ সংস্কার ও আন্ত:নগর বিজয় এক্সপ্রেস ট্রেন দেওয়ানগঞ্জ পর্যন্ত চালুর দাবি জানিয়ে সরকারের সুদৃষ্টি কামনা করেন।
পৌর বিএনপির সাবেক সভাপতি জয়নাল আবেদীন সরকারের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি নবী নেওয়াজ খান লোহানী বিপুল বক্তব্য রাখেন।

উপজেলা বিএনপির সহ-সভাপতি ফজলুল রহমানের সঞ্চালনায় এতে সাবেক যুগ্মসম্পাদক জাকিউল ইসলাম তিব্বত, যুগ্মসম্পাদক শফিক সেলিম, হাতেম আলী সাদা, পৌর বিএনপির সাবেক যুগ্মসম্পাদক সরোয়ার আলম বিপুল, পৌর যুবদলের সাবেক সভাপতি আতিকুর রহমান শাহিন, পৌর যুবদলের আহবায়ক এনামুর হক ডেবিট, যুগ্মআহবায়ক মনির খান লোহানী, সাখাওয়াত হোসেন সুজন, উপজেলা সেচ্ছাসেবকদলের সাবেক যুগ্মআহবায়ক জালাল সরকারসহ অন্যান্যরা এতে অংশ নেন।
লিয়াকত হোসাইন লায়ন : নিজস্ব প্রতিবেদক, ইসলামপুর, বাংলারচিঠিডটকম 



















