ঢাকা ০৮:০৫ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী জামালপুরে বজ্রপাত রোধ ও পরিবেশ রক্ষায় তিন শতাধিক তালবীজ রোপণ হৃদয়ের রেকর্ডগড়া ডাবল সেঞ্চুরিতে তৃতীয় দিন বাংলাদেশের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জামালপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত মাদারগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত বকশীগঞ্জে অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সাংবাদিক লায়নের পিতার ৭ম মৃত্যুবার্ষিকী পালিত প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান ৭৫ কোটি টাকা নিয়ে উধাও দুই এনজিও

ইসলামপুর পৌরসভায় পৌনে ১৭ কোটি টাকার বাজেট ঘোষণা

ইসলামপুর : পৌরসভার বাজেট ঘোষণা করেন ইউএনও মো. তৌহিদুর রহমান। ছবি : বাংলারচিঠিডটকম

২০২৫-২৬ অর্থ বছরে জামালপুরের ইসলামপুর পৌরসভার ১৬ কোটি ৭৫ লাখ ৮৯ হাজার ৫২৮ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। ২৪জুন, মঙ্গলবার দুপুরে পৌরসভা কার্যালয়ে এই বাজেট ঘোষণা করেন বাজেট অধিবেশনের সভাপতি পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুর রহমান।

বাজেট অধিবেশন সূত্রে জানা গেছে, এবারের বাজেটে মোট ব্যয় ধরা হয়েছে ১৫ কোটি ৩৮ লাখ ৮০ হাজার ১৬৪ টাকা এবং সমাপনী স্থিতি রাখা হয়েছে এক কোটি ৩৭ লাখ নয় হাজার ৩৬৪ টাকা। এতে কোভিট পুনরুদ্ধার, ড্রেনেজ, পানি সরবরাহ, বর্জ্য ব্যবস্থাপনাসহ টেকসই নগর অবকাঠামো উন্নয়নে গুরুত্ব দেওয়া হয়েছে।

বাজেট অধিবেশনে ইসলামপুর পৌরসভার নিবার্হী কর্মকর্তা আবু সাইদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ. এ. আবু তাহের, উপজেলা প্রকৌশলী মো. তোফায়েল আহমেদ, সমাজ সেবা কর্মকর্তা মো. রুহুল আমীন, যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ আহসানুল হাবীব, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাহানারা, জনস্বাস্থ্য প্রকৌশলী মো. কামরুজ্জামান, ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আতিকুর রহমান রফিকুল, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালী, বণিক সমিতির সভাপতি আওয়াল খান, প্রেসক্লাবের সভাপতি মোরাদুজ্জামান মোরাদ বক্তব্য রাখেন।

এ সময় পৌর সভার কর্মকর্তাসহ বিভিন্ন নেতৃবৃন্দ ও সুধীজনেরা উপস্থিত ছিলেন।

কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

ইসলামপুর পৌরসভায় পৌনে ১৭ কোটি টাকার বাজেট ঘোষণা

আপডেট সময় ০৮:৪৬:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫