ঢাকা ০৭:০০ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা, আসামি সাইদুর মুন্সিকে ৮ বছরের জেল সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ৫ নভেম্বর খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন ডিসেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা

কাজীর আখে রাজিব পরিবহনের বাসের চাপায় একজন নিহত, বাস ভাংচুর

জামালপুর : রাজিব পরিবহনের বাস ভাংচুর করে বিক্ষুব্ধ জনতা। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরে বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার সময় বাসের চাপায় আবুুল কালাম (৪৫) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। ২০ জুন, শুক্রবার দিবাগত রাত ১০টার দিকে জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পৌর শহরের কাজীর আখ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুল কালাম সদর উপজেলার রশিদপুর এলাকার আলতি শেখের ছেলে।

স্থানীয়রা জানান, জামালপুর পৌর শহরের হাটচন্দ্রা এলাকায় শ্যালিকার বিয়ের অনুষ্ঠান শেষে পৌর শহরের কাজীর আখের রাস্তা দিয়ে বাড়ি ফিরছিলেন আবুল কালাম। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী রাজিব বাস সার্ভিসের একটি বাস তাকে চাপা দেয়। এতে আবুল কালাম ঘটনাস্থলেই নিহত হন।

এদিকে আবুল কালামকে চাপা দিয়ে বাসটি দ্রুত গতিতে ঘটনাস্থল ত্যাগ করে এক কিলোমিটার দূরে কম্পপুর এলাকায় গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা ছেড়ে বাসটি নিচে জমিতে চলে যায়। পরে বাসটি রেখে চালক ও চালকের সহকারী কৌশলে পালিয়ে যায়।

এদিকে ঘটনার কিছুক্ষণ পর রাজিব বাস সার্ভিসের আরেকটি বাস ঘটনাস্থল অতিক্রম করার সময় বিক্ষুব্ধ জনতা বাসটিকে আটক করে ভাংচুর করে। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও ঘটনাস্থল থেকে আবুল কালামের মরদেহ উদ্ধার করে।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক এ প্রতিবেদেকে বলেন, আবুল কালাম নামের একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি বাসে চাপায় নিহত হয়েছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী

কাজীর আখে রাজিব পরিবহনের বাসের চাপায় একজন নিহত, বাস ভাংচুর

আপডেট সময় ০৯:৫৬:৫০ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫