ঢাকা ০৬:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা, আসামি সাইদুর মুন্সিকে ৮ বছরের জেল সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ৫ নভেম্বর খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন ডিসেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা

বকশীগঞ্জে জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

বকশীগঞ্জ : বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য আইনজীবী নাজমুল হক সাঈদী। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক কার্যক্রম বৃদ্ধি করার লক্ষ্যে কর্মী সম্মেলন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ২০ জুন, শুক্রবার বিকালে জামায়াতের সাধুরপাড়া ইউনিয়ন শাখার আয়োজনে স্থানীয় কেবি মডেল উচ্চ বিদ্যালয়ে এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।

কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও জামালপুর-১ আসনের সম্ভাব্য এমপি প্রার্থী আইনজীবী নাজমুল হক সাঈদী। ইউনিয়ন জামায়াতের আমির আতিকুর রহমানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের বায়তুল সম্পাদক আব্দুল আজিজ, উপজেলা জামায়াতের অফিস সম্পাদক আবুল কালাম আজাদ, কর্মপরিষদ সদস্য মিজানুর রহমান, যুব বিভাগের সভাপতি কারিমুল ইসলাম প্রমুখ। কর্মী সম্মেলনে জামায়াতের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কর্মী সম্মেলনে প্রধান অতিথি নাজমুল হক সাঈদী বলেন, অনেক দলের নেতারা নির্বাচনে অঢেল টাকা খরচ করে নির্বাচিত হওয়ার পর দুর্নীতি করে সেই টাকা তোলা হয়। এবার আর তা চলবে না। তাই তিনি ইনসাফ প্রতিষ্ঠায় সৎ ও ন্যায় পরায়ণ প্রার্থী খুঁজে নিতে ভোটারদের প্রতি আহবান জানান। সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার ও জুলাই হত্যার বিচার এবং শেখ হাসিনার বিচার নিশ্চিত না করে কোন নির্বাচন হবে না। নির্বাচনকে সামনে রেখে প্রত্যেকটি গ্রামে নির্বাচনী গ্রাম কমিটি গঠনের পদক্ষেপের কথা জানান তিনি।

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী

বকশীগঞ্জে জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

আপডেট সময় ০৭:৫৩:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫