ঢাকা ০৫:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা, আসামি সাইদুর মুন্সিকে ৮ বছরের জেল সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ৫ নভেম্বর খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন ডিসেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
ইসলামপুরে ওরা এগারো জন শহিদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

কেন্দুয়া স্পোর্টস একাডেমি চ্যাম্পিয়ন

ইসলামপুর : ফাইনাল খেলার দৃশ্য। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলায় ওরা এগারো জন শহিদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টে ইসলামপুর ফুটবল একাডেমিকে ০-২ গোলের ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে জামালপুরের কেন্দুয়া স্পোর্টস একাডেমি।

১১ জুন, বুধবার বিকালে ইসলামপুর মিনি স্টেডিয়ামে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এই টুর্নামেন্টে জামালপুর জেলার ১৬টি দল অংশ নেয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মো. নজরুল ইসলাম খান বলেছেন, মহান মুক্তিযুদ্ধের শহীদেরা আমাদের প্রেরণার উৎস ও বীর মুক্তিযোদ্ধারা জাতীর শ্রেষ্ঠ সন্তান হিসাবে চিরদিন স্মরণীয় হয়ে থাকবেন। নতুন প্রজন্ম ও জনগণকে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরলেই সকলে সঠিক ইতিহাস জানতে পারবে। ইসলামপুর কুলকান্দির ওরা ১১ জন মুক্তিযোদ্ধাদের নিয়ে স্মৃতিচারণ করেন তিনি।

ইসলামপুর : চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

ওরা এগারো জন স্মৃতি পরিষদের সভাপতি শরিফুল ইসলাম খান ফরহাদের সভাপতিত্বে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এ এস এম আব্দুল হালিম, ব্যারিস্টার আবু সায়েম, সাবেক এমপি সুলতান মাহমুদ বাবু, মিজানুর রহমান খান মিঠুন বীর প্রতীক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ মো. ওয়ারেছ আলী মামুন, সহ-সভাপতি নবী নেওয়াজ খান লোহানী বিপুল, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন সরকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব, সাংগঠনিক সম্পাদক শাহ আবির আহমেদ বিপুল, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালী ও সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

ফাইনাল খেলা শেষে অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন।

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী

ইসলামপুরে ওরা এগারো জন শহিদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

কেন্দুয়া স্পোর্টস একাডেমি চ্যাম্পিয়ন

আপডেট সময় ০৮:৩৩:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫