ঢাকা ১০:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা, আসামি সাইদুর মুন্সিকে ৮ বছরের জেল সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ৫ নভেম্বর খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন ডিসেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা

সরিষাবাড়ীতে গ্রেনেডসদৃশ বস্তু নিষ্ক্রিয় করল সেনাবাহিনী

সরিষাবাড়ী : হ্যাণ্ড গ্রেনেডসদৃশ বস্তু নিষ্ক্রিয় করে সেনাবাহিনী। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় তিনটি হ্যাণ্ড গ্রেনেডসদৃশ্ বস্তু উদ্ধারের পর নিষ্ক্রিয় করেছে সেনাবাহিনী। ১০ জুন, মঙ্গলবার বেলা ১২টার দিকে উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর আদ্রা উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

১৯ পদাতিক ডিভিশন, সদর দপ্তর মেজর আব্দুল্লাহ আল মারুফ জানান, ৯ জুন, সোমবার সাতপোয়া ইউনিয়নের চর আদ্রা উত্তরপাড়া গ্রামে বীর মুক্তিযোদ্ধা মো. হারুন অর রশিদের পতিত জমিতে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের রাস্তা নির্মাণের জন্য ভেকু দিয়ে মাটি কাটার সময় হ্যান্ড গ্রেনেডসদৃশ তিনটি বস্তু পায় স্থানীয়রা। পরে পুলিশকে জানানো হলে বস্তুগুলো ঘিরে রেখে সেনাবাহিনীকে খবর দেওয়া হয়। ১০ জুন, মঙ্গলবার বেলা ১২ টার দিকে শহীদ সালাউদ্দিন সেনানিবাস থেকে একটি বোম ডিস্পোজাল ইউনিট এসে সেগুলোকে নিষ্ক্রিয় করা হয়।

মহান মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত গ্রেনেডগুলো মাটির নিচে চাপা পড়ে থাকতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করছে সেনাবাহিনী।

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী

সরিষাবাড়ীতে গ্রেনেডসদৃশ বস্তু নিষ্ক্রিয় করল সেনাবাহিনী

আপডেট সময় ০৯:১৭:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫