ঢাকা ০৮:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল তিন দিনের নাট্যোৎসবে মঞ্চস্থ হচ্ছে সাদিয়া তাবাসসুম বৃষ্টি রচিত নাটক ‘ঊনচাঁদ’ বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিক পালিত বিএনপির সাবেক মহাসচিব সালাম তালুকদার স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকী ২০ আগস্ট শেরপুরে পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎ চাচা-ভাতিজা হত্যা মামলার রায় : সাত আসামির মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন কারাদণ্ড আইন শৃঙ্খলা বাহিনীর সাথে স্প্রিপ্ট প্রকল্পের সভা মাদারগঞ্জে অটোচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
গুদাম সিলগালা, মিল মালিক আটক

ইসলামপুরে ২০৬ বস্তা সরকারি চাল জব্দ

ইসলামপুর : কালোবাজারি মিল মালিক আরিফ মিয়ার গুদামে সেনাবাহিনীর অভিযান। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলায় অভিযান চালিয়ে ২০৬ বস্তা সরকারি চাল জব্দ, কালোবাজারির গুদাম সিলগালাসহ মিল মালিককে আটক করেছে সেনাবাহিনী। ১ জুন, রবিবার দিবাগত ২টার দিকে ইসলামপুর পৌর এলাকার গাঁওকুড়া মা রাইচ মিলে এই অভিযান চালানো হয়।

বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৌহিদুর রহমান এ প্রতিবেদককে বলেন, ২০৬ বস্তা সরকারি চাল জব্দ করা হয়েছে। গুদামে রাখা চাল মিল মালিক আরিফ মিয়া কিনেছেন বলে দাবি করেন। উপযুক্ত প্রমাণ দিতে না পারায় চাল জব্দ ও গুদাম সিলগালা এবং মিল মালিক আরিফ মিয়াকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।

ইসলামপুর : কালোবাজারি মিল মালিক আরিফ মিয়ার গুদামে মজুদ চাল। ছবি : বাংলারচিঠিডটকম

জানা গেছে, মিল মালিক আরিফ মিয়া কালোবাজারে চাল কিনে তার মা রাইচ মিলের গুদামে অবৈধভাবে চাল মজুদ করে বিভিন্ন কোম্পানির সিলযুক্ত বস্তায় বাজারজাত করে আসছেন। গোপন তথ্যের ভিত্তিতে রবিবার গভীর রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সেনা, পুলিশের যৌথবাহিনী অভিযান চালিয়ে চাল জব্দ এবং মিল মালিক আরিফকে আটক হয়।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ এ প্রতিবেদককে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে মা রাইচ মিলে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মজুদ থাকা ২০৬ বস্তা সরকারি চাল জব্দ করা হয়েছে। কালোবাজারে চাল ক্রয় করে মজুদ করার জন্য জন্য মিল মালিক আরিফ মিয়াকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়ের করে ২ জুন, সোমবার তাকে আদালতে পাঠানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল

গুদাম সিলগালা, মিল মালিক আটক

ইসলামপুরে ২০৬ বস্তা সরকারি চাল জব্দ

আপডেট সময় ০৮:৩৯:৪৪ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫