ঢাকা ০৮:০৫ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী জামালপুরে বজ্রপাত রোধ ও পরিবেশ রক্ষায় তিন শতাধিক তালবীজ রোপণ হৃদয়ের রেকর্ডগড়া ডাবল সেঞ্চুরিতে তৃতীয় দিন বাংলাদেশের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জামালপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত মাদারগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত বকশীগঞ্জে অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সাংবাদিক লায়নের পিতার ৭ম মৃত্যুবার্ষিকী পালিত প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান ৭৫ কোটি টাকা নিয়ে উধাও দুই এনজিও

হাতীভাঙ্গা ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণা

জামালপুর : হাতীভাঙ্গা ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা করেন ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার হাতীভাঙ্গা ইউনিয়ন পরিষদের ২০২৫-২৬ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। ২৯ মে, বৃহস্পতিবার সকালে ইউনিয়ন পরিষদের সভা কক্ষে ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদের সভাপতিত্বে নাগরিকদের উপস্থিতিতে উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়।

ইউপি সচিব আনোয়ার হোসেনের সঞ্চালনায় বাজেট ঘোষণা করেন ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ। তিনি জানান, ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে আয় ধরা হয়েছে দুই কোটি ১০ লাখ ৪৮ হাজার ২০০ টাকা। অপরদিকে ব্যয় নির্ধারণ করা হয় দুই কোটি নয় লাখ ২২ হাজার ২০০ টাকা। বাজেটে উদ্বৃত্ত ধরা হয়েছে ৭৮ হাজার ৬০০ টাকা। তিনি আরও জানান, তিনি দায়িত্ব নেয়ার পর ইউনিয়নে টিআর,কাবিখা, কাবিটা, এলজিএসপির অর্থায়নে ব্যাপক উন্নয়ন কাজ হয়েছে। ইউনিয়নের অবহেলিত রাস্তাগুলো সংস্কার করে জনসাধারণের যাতায়াতের সুবিধা করে দেওয়া হয়েছে।

বাজেট ঘোষণা সভায় বক্তব্য রাখেন ইউপি সদস্য আমরুল হক, জাহাঙ্গীর আলম, মনোহার আলী, ফইমদ্দিন, শহিদুর রহমান, মাসুদ রানা, হারুন অর রশিদ, আশরাফ হোসেন আতাউর রহমান আতা প্রমুখ।

এ সময় ইমাম কবীর উদ্দিন, শিক্ষক মাতবর আলী, এনজিও প্রতিনিধি শিলামনিসহ ব্যবসায়ী, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

হাতীভাঙ্গা ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণা

আপডেট সময় ০৯:২৭:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫