ঢাকা ০১:২১ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মেলান্দহে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪ ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত জামালপুরে স্বাস্থ্য পুষ্টি ওয়াস বিষয়ক মৌলিক প্রশিক্ষণ শুরু দুশ্চিন্তায় মাদারগঞ্জের কৃষকেরা, হাতবদলেই ১৭ টাকার মরিচ ৫০ টাকা কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

বকশীগঞ্জে সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাস চেয়ে আবেদন

বকশীগঞ্জ : সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাস চেয়ে গণঅধিকার পরিষদের আবেদন গ্রহণ করেন ইউএনও মো. মাসুদ রানা। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুর- ১ আসনের সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাস চেয়ে আবদেন করা হয়েছে। ১৪ মে বুধবার গণঅধিকার পরিষদ (জিওবি) বকশীগঞ্জ উপজেলা শাখার আহবায়ক শাহরিয়ার আহমেদ সুমন প্রধান নির্বাচন কমিশনার বরাবর এই আবেদন করেন।

খোঁজ নিয়ে জানা গেছে, জামালপুর জেলার বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ উপজেলা নিয়ে গঠিত হয় জামালপুর-১ আসন। দুটি পৌরসভা ও ১৫টি ইউনিয়নের সমন্বয়ে প্রায় ছয় লাখ মানুষের বসবাস জামালপুর-১ আসনে। ভৌগলিক, প্রশাসনিক ও জনসংখ্যার দিক বিবেচনা করে বকশীগঞ্জ উপজেলাকে আলাদা আসনের দাবি জানিয়ে আসছেন এই উপজেলার মানুষ।

এরই প্রেক্ষিতে পৃথক আসনে পুনর্বিন্যাস করতে জনস্বার্থে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মাসুদ রানার মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার বরাবর আবেদন জানানো হয়। জামালপুর-১ আসনের সীমানা পুনর্বিন্যাস করে বকশীগঞ্জ উপজেলাকে আলাদা আসনে রূপান্তরিত করার দাবি জানান গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দ।

এ বিষয়ে উপজেলা গণঅধিকার পরিষদের আহবায়ক শাহরিয়ার আহমেদ সুমন এ প্রতিবেদককে বলেন, জামালপুর জেলা থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে অবস্থিত বকশীগঞ্জ উপজেলা। নানা কারণে গুরুত্বপূর্ণ এই উপজেলা এখন আলাদা আসনে রূপান্তরের যোগ্যতা রাখে। তাই সার্বিক চিন্তা করে আমরা নতুন আসন দাবি জানাচ্ছি।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মাসুদ রানা এ প্রতিবেদককে বলেন, এ ব্যাপারে গণঅধিকার পরিষদ নেতৃবৃন্দের কাছ থেকে একটি লিখিত আবেদন পেয়েছি। আবেদনটি যথা সময়ে কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।

নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর

বকশীগঞ্জে সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাস চেয়ে আবেদন

আপডেট সময় ০৭:৪০:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫