ঢাকা ০৫:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা, আসামি সাইদুর মুন্সিকে ৮ বছরের জেল সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ৫ নভেম্বর খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন ডিসেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা

এসএসসি : ইসলামপুরে ৮ শিক্ষক বহিষ্কৃত

ইসলামপুর : ইসলামপুর উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলায় ২৯ এপ্রিল মঙ্গলবার এসএসসি ও দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলার দায়ে আট জন শিক্ষককে বহিষ্কার করা হয়েছে।

পরীক্ষা কেন্দ্র সূত্রে জানা গেছে, ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুর রহমান ইসলামপুর উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে যান। সেখান রসায়ন পরীক্ষা চলছিল। এ সময় তিনি সভুকুড়া মণ্ডলপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রিপন মিয়া, সিরাজাবাদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাহবুবুর রহমানকে গাফিলতির অভিযোগে বহিষ্কার করেন।

পরে তিনি ইসলামপুর ইসলামিয়া কামিল মাদরাসা কেন্দ্রে ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষার সময় হাড়িয়াবাড়ী দাখিল মাদরাসার শিক্ষক আবুল কাশেম, পচাবহলা দাখিল মাদরাসার শিক্ষক সেলিম মিয়া, মরাকান্দী দাখিল মাদরাসার শিক্ষক শহিদুল ইসলাম, কান্দার চর দাখিল মাদরাসা শিক্ষক বিপুল রানা, ইসলামপুর ইসলামিয়া কামিল মাদরাসার শিক্ষক রিদুয়ানুল হক ও রামভ্রদা দাখিল মাদরাসার শিক্ষক মোস্তাফিজুর রহমানকে দায়িত্বে অবহেলার অভিযোগে বহিষ্কার করা হয়।

ইউএনও মো. তৌহিদুর রহমান এ প্রতিবেদককে বলেন, পরীক্ষার পরিবেশ যাতে সুষ্ঠু ও স্বচ্ছ থাকে সে বিষয়ে আমরা কঠোর নজরদারিতে রয়েছি। কোন ধরনের গাফিলতি বরদাশত করা হবে না।

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী

এসএসসি : ইসলামপুরে ৮ শিক্ষক বহিষ্কৃত

আপডেট সময় ০৭:৩০:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫